শুধু ইঁদুরই নয়, অনেক সময়ে বিভিন্ন ছোটখাটো পাখি, ব্যাং, টিকটিকি-গিরগিটি এসব মেরে নিয়ে আসতে পারে আপনার শখের পোষা বেড়ালটি। কিন্তু এই বিরক্তিকর কাজটি কেন করে থাকে সে?
বাড়ির পোষা বেড়ালটি আপনার অনেক আদুরে হতে পারে। তার কিছু কিছু অভ্যাস হতে পারে আপনার অপছন্দের, যেমন আপনার প্রিয় চামড়ার জুতোটি আঁচড়ানো বা কাজ করার সময়ে খেলার জন্য বিরক্ত করা। সবচাইতে বিরক্তিকর ব্যাপারটি বোধহয় মৃত ইঁদুর ঘরে নিয়ে আসার অভ্যাসটি। ইঁদুর-পাখি যাই হোক না কেন, বেড়ালটি তাকে মেরে আবার তাকে আপনার ঘরে নিয়ে আসে, যেন কতো সুন্দর একটি উপহার!
বিবর্তনের ধারায় বেড়াল হয়ে ওঠে খুব দক্ষ এবং ক্ষিপ্র শিকারি। ধারালো দাত ও নখ, পায়ের নিচে থাকা নরম প্যাড যা তাদের হাঁটার শব্দকে লুকিয়ে রাখে, এর পাশাপাশি তাদের রয়েছে অন্ধকারে দেখার ক্ষমতা এবং দ্রুত গতি। আজ থেকে প্রায় ১০ হাজার বছর আগে যদিও বেড়াল পোষা শুরু করে মানুষ, কিন্তু বেড়াল ঠিকই তার বন্য স্বভাব বজায় রেখে চলেছে। আপনি জতই তাকে বাড়ির ভেতরে রেখে দিন না কেন, সুন্দর সুন্দর কলার পরিয়ে, গোসল করিয়ে ফিটফাট রাখুন না কেন, তাদের রক্তে ঠিকই রয়ে যাবে শিকারি প্রবৃত্তি।
বেড়াল জন্মের পরেই কিন্তু শিকার করতে শিখে যায় না, তারা একটু একটু প্র্যাকটিস করতে করতে শেখে। আর সাধারণত তাদের হাতেখড়ি হয় মা বেড়ালের কাছে। একটু একটু করে সে শিকার করতে শেখায় বাচ্চাটিকে। এ কাজটি করতে গিয়ে মা মৃত ইঁদুর এবং পাখি নিয়ে এসে বাচ্চাদের খেতে দেয়। এর পরে সে জীবন্ত শিকার নিয়ে আসে যাতে বাচ্চারা নিজেরাই তাকে মেরে খেতে শেখে।অনেক সময়ে নিজের সন্তান নয়, এমন ছোট্ট বাচ্চা বেড়ালের এই প্রশিক্ষণ দেওয়ার কাজটি করে থাকে অনেক মেয়ে বেড়াল।
এবার বুঝতে পারলেন তো আপনার বেড়ালটি কেন এই কাজ করে?
হাস্যকর হলেও সত্যি, সে আপনাকে শিকার শেখানোর জন্যই এ কাজটি করে থাকে! তার ধারণা আপনি শিকারে মোটেই পারদর্শী নন, আর তাই সে প্রথমে উপহার হিসেবে নিয়ে আসে এই মৃত শিকার, যাতে আপনি শিকারের প্রতি একটু আগ্রহ দেখানো শুরু করেন। তাই এর পর যখন আপনার বেড়ালটি একটা মৃত ইঁদুর টেনে কার্পেটের ওপর নিয়ে আসবে, তখন তাকে বকাবকি করার কারণ নেই কারণ এতে আপনার প্রতি তার ভালোবাসাই প্রকাশ পায়।
সুত্রঃ আইএফএল সাইন্স
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
অপরাধ
শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ
