শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

আঃলীগ জামায়াতের মিছিল ॥ ভ্রাম্যমান আদালতে সাজা

5 শাহজাদপুর সংবাদ ডটকম, পাবনা প্রতিনিধিঃ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার রায়কে ঘিরে পাবনায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নাশকতা ঠেকাতে জেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। নাশকতার আশঙ্কায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলা বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের ২৫ কর্মী-সমর্থককে আটক করে পুলিশ। অপরদিকে রায় প্রত্যাখান করে বুধবার বিক্ষোভ মিছিল করে জেলা আওয়ামী লীগ ও আটঘরিয়া উপজেলা জামায়াত। পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহাম্মেদ জানান, সাঈদীর আপিলের রায় ঘোষণার পর যেকোনো নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তা করার জন্য রাজশাহী ব্যাটালিয়নের ৫ প্লাটুন বিজিবি সদস্য পাবনায় মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি র‌্যাব, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে। এদিকে সাঈদীর রায় ঘিরে নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় মঙ্গলবার রাত থেকে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৫ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। এর মধ্যে সদর উপজেলায় ১৩ জন, সাঁথিয়া উপজেলায় ৫ জন, আমিনপুর থানায় ২ জন, সুজানগর উপজেলায় ২ জন, ঈশ্বরদী উপজেলায় ২ জন ও চাটমোহর উপজেলায় ১ জনকে আটক করা হয়। অপরদিকে রায় প্রত্যাখান করে বেলা সাড়ে ১২ টারদিকে বিক্ষোভ মিছিল বেড়করে জেলা আওয়ামী লীগ। পাবনা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহরের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। অপরদিকে বেলা ১২ টার দিকে পাবনার আটঘরিয়ায় রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বেড় করে জামায়াত শিবির। এমসয় পুলিশ অভিযান চালিয়ে মিছিল থেকে এক ইউনুছ আলী নামের এক জামায়াত কর্মীকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড দেয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...