বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুরসহ চলনবিলের উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ, ভাঙ্গুরা, ফরিদপুর, চাটমোহর, সিংড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর, আত্রাই, রাণীনগর, শেরপুর ও নন্দীগ্রাম উপজেলার নদীনালা, খাল-বিল ও জলাশয় থেকে পানি হ্রাসের সাথে সাথে আবহমান গ্রাম বাংলায় প্রচলিত দেশিয় প্রযুক্তিতে তৈরি মাছ ধরার চারোর কদর বেড়েছে। এ অঞ্চলের গ্রামীণ জনপদের হাটবাজারে মাছ ধরার উপকরণ চাঁরো বিক্রির হারও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। চলনবিলের নিম্ন আয়ের অনেক পরিবার বাড়তি আয়ের উৎস হিসেবে চাঁই তৈরিকে বেছে নিয়েছে। জানা গেছে, বাঁশ ও তালগাছের কাণ্ডের আঁশ, কান্তি দিয়ে তৈরি চাঁরো বর্ষাকালের শুরুতে ও শেষ দিকে বিভিন্ন জলাশয়ে ছোট মাছ ধরার কাজে বহুল ব্যবহৃত হয়। এ অঞ্চলের অনেক ক্ষুদ্র উদ্যোক্তা বছরের এ মৌসুমে মাছ ধরার বিভিন্ন ধরন ও আকারের চারো তৈরি করে থাকেন। চলনবিলাঞ্চলের একেক এলাকায় চাঁরো একেক নামে পরিচিত। স্থানীয় ভাষায় চারোকে ধন্দি, বানা, খাদন, খালই, বিত্তি ও ভাইর নামে এলাকাবাসী অবিহিত করেন । নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবরিষা, চলনালী, শিধুলি, চরকাদহ, উদবারিয়া, পোয়ালশুড়া, সোনাবাজু, সাবগাড়ী, যোগেন্দ্রনগর; বড়াইগ্রাম উপজেলার মাড়িয়া, শ্রীরামপুর; সিংড়া উপজেলার কালিনগর, বিলদহর, কৃষ্ণনগর, নুরপুর; পাবনার চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর, হান্ডিয়ালসহ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ ও শাহজাদপুরের বিভিন্ন বিলাঞ্চল ও খালে, বগুড়ার শেরপুর, নন্দীগ্রাম, নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলার নিম্ন আয়ের বিপুল সংখ্যক মানুষ অনেকে শখের বশে অাবার অনেকে পেশাদারিত্বের ভিত্তিতে বর্তমানে চাঁরো তৈরি ও বিক্রি করে এবং মাছ ধরে জীবীকা নির্বাহ করে আসছেন । শাহজাদপুর উপজেলার সোনাতুনী ইউনিয়ন যুবলীগ নেতা লুৎফর রহমান বলেন, বন্যার পানি নেমে গেলেও চলনবিলাঞ্চলের নীচু এলাকার খাল, বিল, ডোবা, পুকুরসহ জলাশয়ের বদ্ধ পানিতে মাছ ধরতে চারোর বহুল ব্যবহার পরিলক্ষিত হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...