বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কোরবানী ঈদকে সামনে রেখে নিউজিল্যান্ডখ্যাত জনপদ শাহজাদপুর পৌরসদরসহ ১৩ টি ইউনিয়নের শত শত গো-খামারে বানিজ্যিক ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বল্প সময়ে অল্প টাকা বিনিয়োগে দেশী ও বিদেশী জাতের গরু মোটাতাজাকরণ কাজে মহাব্যস্ত সময় কাটাচ্ছেন স্থানীয় গো-খামারীরা। উপজেলার বাজিয়ার পাড়া গ্রামের খামারি ময়নাল হোসেন জানান, ৬ বছর ধরে গরু মোটাতাজাকরণের খামার গড়ে তুলেছেন। এ বছর কোরবানির ঈদকে সামনে রেখে গত ৫-৬ মাস আগে কুষ্টিয়া ও রাজশাহী সীমান্ত হাট থেকে ভারতীয় এবং নেপালি জাতের গরু কম দামে কিনে এনে তার খামারে বৈজ্ঞানিক পদ্ধতিতে মোটাতাজাকরণের কাজ শুরু করেন। প্রতিটি গরু ৯০ হাজার থেকে ১ লাখ ষাট হাজার টাকা দরে কিনে এনে মোটাতাজাকরণের পর তা ১ লাখ ৯০ হাজার টাকা থেকে আড়াই লাখ টাকা দরে বিক্রি করা হবে।

[caption id="attachment_4770" align="alignleft" width="638"]? ?[/caption]

তার খামারে দুটি জাতের এবার ২০টি ষাঁড় গরু মোটাতাজাকরণের কাজ চলছে। প্রতিটি গরুর পেছনে মাসে তার খরচ হয় ৫ থেকে ৭ হাজার টাকা।এবার ৯১৭০ টি গরু মোটাতাজাকরণ কাজ চলছে। গর মোটাতাজাকরণ করে দারিদ্র জয় করে স্বাবলম্বী হয়েছেন শতশত বেকার যুবক ও এলাকাবাসী। তাদের গো-খামারে মোটাতাজাকরণকৃত গরু বিক্রি হবে দেশের বিভিন্ন কোরবানীর হাটে। অনেক বেকার এলাকাবাসী স্বল্প পুঁজি বিনিয়োগে দেশী ও বিদেশী জাতের ফ্রিজিয়ান, শাহীওয়াল, দেশী শংকর, অষ্ট্রেলিয়ান, জার্সিসহ বিভিন্ন জাতের এঁড়ে বাছুর ক্রয় করে মোটাতাজাকরণ করছেন। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকতা ডা. আব্দুল হাই জানান, এ বছর ৯১৭০ টি খামারে ২২ হাজার গরু, ১২ হাজার ছাগল, ৪ হাজার গবাদিপশু বৈজ্ঞানিক পদ্ধতিতে মোটাতাজা করা হচ্ছে । প্রাণি সম্পদ বিভাগ সব সময় খামারীদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে । তিনি আরো জানান ঈদের হাট মনিটরিং এর জন্য প্রাণি সম্পদ ৩ সদস্য ও ভেট্রোনারী সার্জনের ৩ সদস্য দুটি টিম থাকবে ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইলিশ ধরার অপরাধে ১৪ জেলেকে জরিমানা

আইন-আদালত

শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইলিশ ধরার অপরাধে ১৪ জেলেকে জরিমানা

শাহজাদপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার যমুনা বিধৌত সোনাতুনী ইউনিয়ন থেকে সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্র...

কাজিপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজিপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিংড়াবাড়ি গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে এক কলেজ ছাত্রী। প্রেমিক মারুফ...

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

আরব দেশগুলোকে পণ্য বয়কট না করার আহ্বান ফ্রান্সের

আন্তর্জাতিক

আরব দেশগুলোকে পণ্য বয়কট না করার আহ্বান ফ্রান্সের

আরব দেশগুলোর প্রতি পণ্য বয়কট বন্ধের অনুরোধ জানিয়েছে ফ্রান্স। মহানবী (স.) কে অবমাননার অভিযোগে বিশ্বজুড়ে ফরাসি পণ্য বয়কটের...

অক্টোবরে প্রিমিয়ার লিগে দর্শক ফিরবে: বৃটিশ প্রধানমন্ত্রী

খেলাধুলা

অক্টোবরে প্রিমিয়ার লিগে দর্শক ফিরবে: বৃটিশ প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়েই দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় ফুটবল মাঠে গড়ালেও সেখানে কোন দর্শকের উপস্থিতি ছিল না। এদিকে...

সরকার নির্ধারিত দামে গরম মসলা বিক্রি করতে হবে

অর্থ-বাণিজ্য

সরকার নির্ধারিত দামে গরম মসলা বিক্রি করতে হবে

আসন্ন ঈদুর ফিতর উপলক্ষে গরম মসলার দাম বেঁধে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বাণিজ্য মন্ত্রণালয় এসব দাম বেঁধে দ...