সোমবার, ২০ এপ্রিল ২০২৬
দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনা ঘটেছে। কারা হামলা করেছেন তা খুব দ্রুত জানা যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও বলেন, ওয়াহিদা খানমকে আরও ভালো চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে আমরা ঢাকা নিয়ে এসেছি। ইতোমধ্যে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বেশ সিরিয়াস পর্যায়ের রোগী। উল্লেখ্য বুধবার দিবাগত গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমকে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি বলেন, আমাদের জেলা প্রশাসক ও পুলিশ সুপার (এসপি) মহোদয় এখনো ঘোড়াঘাটের ইউএনওর বাসায় অবস্থান করছেন। আমরা কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা বলেছি। সেক্ষেত্রে বিষয়টি কী হয়েছে এবং এই দুর্বৃত্তরা কারা, সেই বিষয়ে এসপি সাহেব বললেন, আমরা একটু সময় পেলে খুব দ্রুত দৃর্বৃত্তদের নাম-ঠিকানা বের করতে পারব। আমাদের প্রচেষ্টা আছে, আমরা আশাবাদী খুব দ্রুত এটা করতে পারব। ফরহাদ হোসেন বলেন, সেখানে (ইউএনওর বাসভবন) সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু যে দুই দুর্বৃ্ত্তের মুখে মুখোশ ছিল, সেগুলো দেখে পর্যালোচনা চলছে। সেখানে পুলিশের চৌকস একটি টিম কাজ করছে। তারা আশাবাদী যে, খুব দ্রুত আমাদের জানাতে পারবেন-কারা এই ঘটনাটা ঘটিয়েছেন। আমরা অপেক্ষা করছি। বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...