শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ অ্যাকাউন্ট থেকে আগামী ১১ মে পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন। সোমবার (৪ মে) কারিগরি শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এর আগে গত ২৮ এপ্রিল স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষকরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। আটটি চেকের মাধ্যমে নির্ধারিত চারটি ব্যাংকে এ অর্থ জমা দেয়া হয়েছে। অন্যদিকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব বোনাসের সরকারি আদেশ দ্রুত জারি করা হবে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। জানা যায়, আগামী ৭ মে এমপিওভুক্ত সব স্তরের শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের অর্থ ব্যাংকে পাঠানো হবে। গত সপ্তাহে এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের ঈদুল ফিতরের উৎসব ভাতা দেয়ার প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে পাঠানো হয়েছিল। ৩ মে সেই প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। তবে ৭ মে’র আগে চেক ব্যাংকে যাচ্ছে না। অনুমতি পেলেই বোনাসের চেক ব্যাংকগুলোতে যাবে বলে জানা গেছে। তবে এমপিওভুক্ত শিকক্ষ-কর্মচারীদের বেতনের শতভাগ ঈদ বোনাসের দাবি থাকলেও এবারও এমপিও শিক্ষকরা প্রচলিত বিধি অনুসারে ২৫ শতাংশ ঈদ বোনাস দেয়া হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

খেলাধুলা

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

এই করোনাভাইরাস মহামারীর মধ্যেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

ফটোগ্যালারী

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কের বেহাল দশার কারনে প্রতিদিনই হাটিকুমরুল গোল চত্তর থেকে নলকা ব্রিজ পর্যন্ত বাড়ছে য...

শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

“এসো মাতি উল্লাসে, বিদ্যালয়ের গৌরবময় পঞ্চাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ শাহজাদপুরের মালতী...