শনিবার, ২১ মার্চ ২০২৬

ফ্যাফ ডু প্লেসি, রোহিত শর্মা, বিরাট কোহলির পর তামিমের নতুন চমক পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম। তামিম ইকবালের পরবর্তী লাইভ শোতে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকবেন তিনি।

সোমবার (১৮ মে) তামিমের সর্বশেষ লাইভ এপিসোডে অতিথি হিসেবে ছিলেন ভারতীয় অধ্নায়ক বিরাট কোহলি। তামিম ও কোহলির লাইভ জমে ওঠার আগেই অবশ্য শেষ হয়ে যায়। ২৬ মিনিটের এই এপিসোডের শেষদিকে তামিম জানান, পরবর্তী এপিসোডে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ওয়াসিম আকরাম। ওয়াসিমের বশেস অতিথি হিসেবে যুক্ত হওয়ার শো-তে অতিথি হিসেবে থাকবেন সাবেক তিন অধিনায়ক। তারা হলেন- সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট, বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদন নান্নু এবং বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও তামিমের চাচা আকরাম খান। তামিম বলেন, ‘কালকেও অনেক বড় একটা সারপ্রাইজ আছে। কাল থাকবেন খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খান। এই তিনজনের সাথে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ওয়াসিম আকরাম।’ তামিম মনে করেন, ওয়াসিম আকরামের শো থেকে অনেকেই বোলিং নিয়ে পরামর্শ নিতে পারবেন। কোহলির সাথে তামিমের লাইভ আড্ডা সংক্ষিপ্ত হওয়ার আক্ষেপ ছিল অনেকের। তবে আকরামদের এপিসোড দীর্ঘ সময় ধরে চলবে বলে জানান তামিম। তিনি বলেন, ‘আমাকে অনেক স্থানীয় কোচই ফোন করে বলেছেন, ওয়াসিম আকরামের কাছ থেকে যদি বোলিং টিপস নেওয়া যায় তাহলে অনেকে জানতে-শিখতে পারবে। আশা করি কাল লম্বা শো করবো। ১৯৯৯ বিশ্বকাপ, ১৯৯৭ আইসিসি ট্রফি নিয়ে কথা বলব।’ প্রসঙ্গত, এই শো শুরু হবে আজ মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়, সরাসরি সম্প্রচারিত হবে তামিমের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
সূত্রঃ বিডি ক্রিকটাইম

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...