শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত হলো। স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম আজ বুধবার কমপ্লেক্সের নতুন ৪তলা ভবন উদ্বোধন করবেন। স্বাস্থ্য মন্ত্রনালয় ১০ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই নয়া ভবন নির্মাণ করেছে। নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে উল্লাপাড়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে। আশির দশকের গোড়ার দিক থেকে এ অঞ্চলের মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নয়নের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছিলেন। উপজেলার পূর্ণিমাগাঁতীতে ১১৪.৪৪ বর্গকিলোমিটার জায়গার উপর ১৯৬৪ সালে ১০ শয্যার পল্লী স্বাস্থ্য কেন্দ্র (আর এইচ সি) নামে এই কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। ১৯৮২ সালে এটি ৩১ শয্যায় উন্নীত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ও উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকুমার সুররায় জানান, এ যাবত এই কমপ্লেক্সে ডাক্তারের সংখ্যা ছিল ৯ জন। এখন ৫০ শয্যায় উন্নীত হওয়ায় ডাক্তারের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। চিকিৎসার অনেক সুযোগই এখানে ছিল না। কিন্তু এখন এখানে প্যাথলজি, সার্জারি, মেডিসিন, গাইনী, এ্যানেসথেসিয়া, চক্ষু, নাক কান গলা ও শিশু বিভাগ স্থাপিত হয়েছে । এসব বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে। এখন প্রয়োজন প্রশাসনিক ও জনবল কাঠামোর অনুমোদন। কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম আন্তরিক সহযোগিতা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। সুকুমার রায় আরও জানান, এই কমপ্লেক্সে রোগীদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে এখানে নির্মিত হয়েছে নার্সদের জন্য ডরমেটরি। এছাড়া নবনির্মিত ভবনে ৫টি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জনবল অনুমোদন দিলে এখানে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের কাঙ্খিত নানা মুখী চিকিৎসা সেবা নিশ্চিত হবে বলে তিনি জানান।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...