মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়েই দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় ফুটবল মাঠে গড়ালেও সেখানে কোন দর্শকের উপস্থিতি ছিল না। এদিকে ২০২০-২১ মৌসুম শুরু হলে ইংলিশ প্রিমিয়ার লিগে দর্শক ফেরার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, অক্টোবরে স্টেডিয়ামগুলোতে ইংলিশ সমর্থকদের ফেরানোর লক্ষ্য স্থির করেছেন। জনসন বলেছেন, 'আগামী ১ আগস্ট থেকে কিছু কিছু ক্ষেত্রে জনসমাগমের অনুমতির বিষয়টি নিয়ে বিবেচনা করছি। এর মধ্যে স্টেডিয়ামও রয়েছে। তবে অক্টোবরে পুরোপুরি খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।' চলতি মৌসুমে বেশিরভাগ দলেরই আর মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ শেষ হওয়ার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রিমিয়ার লিগের ২০২০-২১ মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ২৪ জুলাই এ সংক্রান্ত সভায় তারিখটি চূড়ান্ত হবে। এর আগে বৃহস্পতিবার ইতালিয়ান ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাডাফোরা সেপ্টেম্বরে স্টেডিয়ামগুলোতে দর্শক প্রবেশের অনুমতির ব্যপারে ইতিবাচক মন্তব্য করেছেন। যদিও স্প্যানিশ স্বাস্থ্যমন্ত্রী সান্তিয়াগো ইলা বর্তমান পরিস্থিতির নিরিখে দর্শকদের উপস্থিতি নিয়ে এখনো শঙ্কায় রয়েছেন। তথ্য সুত্রঃ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...