মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের হরিনাথপুর(পাঠার মোর) গ্রামে সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে এলাকাবাসী ও পোরজনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার(১৪ নভেম্বর) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীসহ আশপাশের ভোগান্তির শিকার এলাকাবাসী অংশ নেন।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, শত বছরের পুরনো রাস্তাটি স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাস্তার দুই পাশে ঘরবাড়ি বানিয়ে জবরদখল করে রেখেছেন। তাঁরা গ্রামবাসীর অনুরোধ এবং অসুবিধার তোয়াক্কা করেন না। উল্টো ভয়ভীতি হুমকি-ধমকি দেন। অথচ ওই রাস্তা দিয়ে প্রাইমেরি স্কুল, উচ্চ বিদ্যালয়, ভূমি অফিসসহ বিভিন্ন স্থানে প্রতিদিন হাজারো লোক যাতায়াত না করতে পেরে প্রায় ১ কিঃলোঃ ঘুরে যাতায়াত করতে হয়। দখলকারীদের আগ্রাসনে রাস্তাটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে এলাকার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তারা রাস্তাটি দখলমুক্ত করে ব্যবহার উপযোগী করার দাবি জানায়। অন্যথায় আরো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলে জানিয়েছে তারা।

মানববন্ধনে পোরজনা উচ্চ বিদ্যালয়ের রাহুল, আশিক, মুজুম, জোনাকি খাতুন, রোজা, তালজিলা খাতুন বলে, অনেক সময় বাজার গিয়ে ঘুরে বিদ্যালয়ের যাওয়ার সময় ইভটিজিং এর শিকার হতে হয় বিদ্যালয়ের ছাত্রীদের। মানুষের চলাচলের জন্য এ রাস্তাটি খুব দরকার। কয়েকজন অসৎ লোক জনসাধারণের বহুল ব্যবহৃত পুরনো রাস্তাটি জবরদখল করে রেখেছেন। ফলে আমাদের বিদ্যালয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এব্যপারে পোরজনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রুহুল আমিন জানান, ৭২৩৭ দাগে শত বছরের পুরনো রাস্তাটি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারের জন্য উদ্ধতন কতৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠানো হয়েছে। আশাকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাস্তাটির বিষয়ে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...

ভালো নেই সিরাজগঞ্জের ১০ হাজার কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারী

শিক্ষাঙ্গন

ভালো নেই সিরাজগঞ্জের ১০ হাজার কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারী

করোনাভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ২ মাস যাবত বন্ধ থাকা সিরাজগঞ্জের ৭ শতাধিক কিন্ডারগার্টেনের ১০ হাজারের...

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে মেরিনা জাহান কবিতার উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে মেরিনা জাহান কবিতার উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে কোরআন খানি, দোয়া মাহফিলসহ নানা আয়োজনে পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম...

সিরাজগঞ্জের কাজিপুরে মিথ্যা বলে ত্রাণ চাওয়ায় আটক ৫

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জের কাজিপুরে মিথ্যা বলে ত্রাণ চাওয়ায় আটক ৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৩৩৩ নম্বরে কল করে মিথ্যা বলে সরকারি ত্রাণ চাওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করে উপজেলা প্রশাসন।...

শাহজাদপুরের কৈজুরীতে সরকারি চাউলসহ ডিলার আটক

অপরাধ

শাহজাদপুরের কৈজুরীতে সরকারি চাউলসহ ডিলার আটক

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরীতে সরকারি দশ টাকা মূল্যের ৪২০ কেজি চাউলসহ আলাউদ্দিন নামে এক ডিলারকে আটক করা হয়েছে। এ...