মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে আওয়ামীলীগ নেতার বাসা থেকে এফজেড-এস মডেলের চুরি যাওয়া মোটরসাইকেল মাত্র ১২ ঘন্টার মধ্যে উদ্ধারসহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ। 

আটকৃতরা হলেন- শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর লোদীপাড়া মহল্লার হাফিজুর রহমানের ছেলে লাম (১৯) এবং দ্বারিয়াপুর বড়বাড়ী মহল্লার জাফর ইকবালের ছেলে লিমন (১৯)। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবে সোবাহান শেখ সজলের বাসা থেকে গত রবিবার সন্ধ্যায় একটি এফজেড-এস মডেলের মোটরসাইকেল চুরি হয়ে যায়। এ ঘটনায় ঐদিন রাতেই তিনি শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার ভোর রাতে তাদের আটকসহ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আব্দুল মজিদ জানান, মোটরসাইকেল চুরির অভিযোগে তদন্তে নেমে গোপন তথ্যের ভিত্তিতে শাহজাদপুর থানার এসআই কাঞ্চন কুমারের নেতৃত্বে এএসআই সুমন চন্দ্রসহ থানা পুলিশের একটি দল সোমবার ভোর রাতে গাড়াদহ ইউনিয়নের বকুল তলা মহাসড়ক থেকে তাদেরকে আটক করে এবং মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা