সিরাজগঞ্জের শাহজাদপুরে সোমবার(১৩সেপ্টেম্বর) থেকে ফেয়ার প্রাইজের ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক দুরুত্ব বজায় রেখে ও এমএস খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় নরিনা ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়।
উপজেলার নরিনা ইউনিয়নের ডিলার আব্দুল আলিম এর দোকানে গিয়ে দেখা যায়, সামাজিক দুরুত্ব বজায় রেখে কার্ডধারীদের মাঝে ফেয়ার প্রাইজের ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় করা হচ্ছে। এসময় ট্যাগ অফিসার হিসাবে ইউনিয়ন সমাজকর্মী বাবুল আক্তার তদার্কি করছেন। ট্যাগ অফিসার ইউনিয়ন সমাজকর্মী বাবুল আক্তার বলেন, এ ডিলার পয়েন্ট থেকে ১৬৮৩০ কেজি চাউল ৫৬১ টি কার্ডধারী ভোক্তাদের মাঝে বিক্রয় করা হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম জানান, উপজেলার ১৩টি ইউনিয়নে ৫৪ জন ডিলারের মাধ্যমে ২৮ হাজার ৯শত ৯ জন কার্ডধারী ভোক্তাদের মাঝে ৩০ কেজি করে ১০ টাকা দরে চাল ভোক্তাদের দেওয়া হবে। কোন রকম অনিয়ম হলে ডিলার এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল দেয়া হচ্ছে। কোন রকম অনিয়মের অভিযোগ পেলে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পর্কিত সংবাদ
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
