সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এ ৪ বছরের জন্য ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোঃ শাহ্ আজম । গত মঙ্গলবার (৭ডিসেম্বর) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন ২০১৬ এর ১০ (১) ধারা অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোঃ শাহ্ আজমকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র ভাইস চ্যান্সেলর পদে যোগদানের তারিখ হতে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে । প্রজ্ঞাপন জারির পরদিন বুধবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত কর্মস্থলে যোগদান করেন। নতুন উপাচার্য কর্মস্থলে যোগ দিতে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী এবং ছাত্রছাত্রীদের ফুলেল ভালবাসায় সিক্ত হন।
দায়িত্বে যোগদানের পর উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখাসহ সার্বিক প্রশাসন পরিচালনায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সচেতন সমাজের সহযোগিতা কামনা করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোঃ শাহ্ আজম কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া এবং খুলনায় কাটে শৈশব-কৈশোর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অষ্ট্রেলিয়া থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনন অধ্যাপনা করেছেন। রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘসময়। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ছিলেন তিনি।
উল্লেখ্য, গত ১১ জুন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষের ৪ বছরের মেয়াদ শেষ হয়। দীর্ঘ প্রায় ৬ মাস পর গত মঙ্গলবার (৭ডিসেম্বর) প্রফেসর ড. মোঃ শাহ্ আজমকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করলো শিক্ষা মন্ত্রণালয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
শিক্ষাঙ্গন
ভালো নেই সিরাজগঞ্জের ১০ হাজার কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারী
করোনাভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ২ মাস যাবত বন্ধ থাকা সিরাজগঞ্জের ৭ শতাধিক কিন্ডারগার্টেনের ১০ হাজারের...
শাহজাদপুর
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে মেরিনা জাহান কবিতার উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে কোরআন খানি, দোয়া মাহফিলসহ নানা আয়োজনে পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জের কাজিপুরে মিথ্যা বলে ত্রাণ চাওয়ায় আটক ৫
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৩৩৩ নম্বরে কল করে মিথ্যা বলে সরকারি ত্রাণ চাওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করে উপজেলা প্রশাসন।...
অপরাধ
শাহজাদপুরের কৈজুরীতে সরকারি চাউলসহ ডিলার আটক
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরীতে সরকারি দশ টাকা মূল্যের ৪২০ কেজি চাউলসহ আলাউদ্দিন নামে এক ডিলারকে আটক করা হয়েছে। এ...
