শাহজাদপুর সংবাদদাতাঃ গত সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে রেজিষ্ট্রেশনবিহীন ৩০টি মটর সাইকেল আটক করে পরে আরোহীদের জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার বিসিক বাসষ্ট্যান্ড এলাকায় রেজিষ্ট্রেশন বিহীন মটরসাইকেল ও ৩ জন আরোহী নিয়ে মোটরসাইকেল চালনার অভিযোগে এদের আটক করে জরিমানা আদায় করা হয়। এদিকে, মোটর সাইকেলে ৩ জন আরোহী চলাচলের বিষয়ে সরকারীভাবে কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্বেও অনেক মোটর সাইকেল চালক ওই নিষেধাজ্ঞাকে অমান্য করার অপরাধে তাদের এ জরিমানা করা হয়। অপরদিকে, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও শামীম আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান জানিয়েছেন, ‘মোটর সাইকেলে ৩ আরোহী নিয়ে চলাচল ও নানা অপরাধ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।’#
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা... শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
