শাহজাদপুর সংবাদ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গণতন্ত্রের আলোকবর্তিকা’ বলে অভিহিত করলেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন৷ ট্যুইটে হাসিনাকে ‘বলিষ্ঠ সমাজ সংস্কারক’ হিসেবে অভিহিত করে হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেন হর্ষবর্ধন৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সফরে হর্ষবর্ধন গত সপ্তাহে ঢাকা আসেন ৷ গত মঙ্গলবার ওই বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করে নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে তার সহযোগিতা চান বলে তিনি মন্তব্য করেন৷ স্বাস্থ্য খাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সহযোগিতার নানা দিক নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে৷
বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় মন্ত্রীর এই উচ্ছ্বাস৷ তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীমতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আমি সম্মানিত বোধ করছি৷ তিনি গণতন্ত্রের আলোকবর্তিকা, বলিষ্ঠ একজন সমাজ সংস্কারকও৷ তার পরেও তিনি খুব বিনয়ী, ভদ্র’৷- ওয়েবসাইট।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত... শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
স্বাস্থ্য
করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
