বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ বুধবার রাত সাড়ে ৮টায় বিএনপির মহাসচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় গঠনতন্ত্রে এক নেতার এক পদ সংযুক্ত হওয়ায় গঠনতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এদিকে ইকবাল হাসান মাহমুদ টুকু সভাপতির পদ থেকে পদত্যাগ করায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সহসভাপতি সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোকাদ্দেস আলী। তিনি জানান, কমিটির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু পদত্যাগ করায় দলের গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি রুমানা মাহমুদ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন। এদিকে রুমানা মাহমুদ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আবদুল জব্বার বাবু, জেলা কৃষক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম খান আলো, যুগ্ম আহ্বায়ক সুলতান তালুকদার অভিনন্দন জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...