নিজস্ব প্রতিনিধিঃ স্বচ্ছ শাহজাদপুর গড়তে মেয়র হালিমুল হক মিরু মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। আজ সোমবার সকালে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন, শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু। তার এই ব্যাতিক্রম ধর্মী কর্মসূচীতে অংশ নেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, শাহজাদপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম,শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক, ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম, উকিলবারের সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন, এ্যাডভোকেট আব্দুল হাই, পিপি আবুল কাশেম, এ্যাডভোকেট শাহজালাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ সহ আওয়ামীলীগ,যুবলীগ ও সেচ্ছা সেবক লীগ নেতৃবৃন্দ, শাহজাদপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারি ও পরিচ্ছন্নতা কর্মী বৃন্দ ।
এ পরিচ্ছন্নতা অভিযানে শাহাজাদপুরবাসীকে উদ্বুদ্ধ করতে শহরে এক পরিচ্ছন্নতা র্যালী বের করা হয়। র্যালী শেষে শাহজাদপুর উপজেলা চত্ত্বর ও আদালত চত্ত্বরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে আশপাশ এলাকার ঝোপঝাড় ও ময়লা আর্বজনা পরিষ্কার করা হয়। মাস ব্যাপী এ কর্মসূচীতে অংশ নেবেন শাহজাদপুরে শিক্ষক, শিক্ষার্থী, ক্রিকেটার, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী সহ নানা পেশার মানুষ। শাহজাদপুর পৌরসভার হল রুমে আয়োজিত এ সংক্রান্ত এক সেমিনারে মেয়র হালিমুল হক মিরু বলেন, স্বচ্ছ শাহজাদপুর গড়তে সবাইকে সাথে নিয়ে তিনি একযোগে কাজ করে যাবেন। তার এই ব্যতিক্রম ধর্মী এই উদ্যোগে সাড়া দিয়ে শাহজাদপুরবাসীও পরিচ্ছন্নতা কর্মসূচীতে অংশ নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠান ও বাড়ীর আঙ্গিনা পরিচ্ছন্ন রাখতে কাজ শুরু করেছেন । ফলে শাহজাদপুর শহর নতুন রূপে সেজে উঠেছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...

