শনিবার, ২১ মার্চ ২০২৬
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দিলে দেখতে হবে লাল কার্ড। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) জানিয়েছে ইচ্ছে করে থুতু মারা গালিগালাজ করা বা অশোভন অঙ্গভঙ্গি করার শামিল। কাজেই এখন থেকে ইচ্ছে করে থুতু মারলে দেখতে হবে লাল কার্ড। ইচ্ছাকৃত ভাবে কেউ বিপক্ষের কোনও ফুটবলার বা ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের (রেফারি, লাইন্সম্যান ও চতুর্থ রেফারি) মুখের সামনে গিয়ে কাশলেই কড়া শাস্তির মুখে পড়বেন। দেখতে হতে পারে লাল কার্ডও। ইংল্যান্ড ফুটবলে সব পর্যায়েই এই নিয়ম চালু হচ্ছে। ফুটবল মাঠে মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে ইতিমধ্যেই কড়া স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। যে ১৯টি বিষয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ নিষেধ। এ ছাড়া খেলা শুরুর আগে ও পরে পরস্পরের সঙ্গে হাত মেলানো যাবে না। উৎসবের সময়ে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। ইংল্যান্ড ফুটবলে এ বার জারি হচ্ছে কাশির উপরেও নিষেধাজ্ঞা।বিবিসি এই নিউজ করেছে। ইংল্যান্ড এফএ স্পষ্টভাবে তাদের শর্তের কথা জানিয়ে দিয়েছে-'কেউ যদি ইচ্ছাকৃত ভাবে প্রতিপক্ষের কোনও ফুটবলার অথবা ম্যাচ পরিচালনার দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের মুখের সামনে গিয়ে কাশি দেন, তা অপরাধ হিসেবে গন্য করা হবে।' আক্রমণাত্মক মেজাজ, অপমানজনক মন্তব্য বা আচরণ করার মতো অখেলোয়াড় সুলভ মনোভাব হিসেবেই চিহ্নিত করা হবে অন্যের মুখের সামনে গিয়ে ইচ্ছাকৃত ভাবে কাশি দিলে। এক বিবৃতিতে তারা বলেছে-যদি দেখা যায়, মাঠ থেকে বার করে দেওয়ার মতো যথেষ্ট প্রমাণ নেই, সে ক্ষেত্রে অখেলোয়াড়ি আচরণের জন্য সংশ্লিষ্ট ফুটবলারকে সতর্ক করা হবে। কারণ, খেলার প্রতি তিনি যথেষ্ট সম্মান দেখাননি।'

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...