রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মা ও ছেলে সহ আরো ৩ জন।

রবিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় মর্মান্তিক এঘটনাটি ঘটেছে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর পৌর শহরের শক্তিপুরস্থ প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপির বাসভবনের পাশে।

নিহত সমাজ আলীর বাড়ি উপজেলার গাড়াদহ ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের মৃত ছানো সরকারের ছেলে।

আহতরা হলেন, শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর পশ্চিমপাড়ার হাসু ড্রাইভারের স্ত্রী রোজিনা খাতুন (৩৫), তার ছেলে অনিক (১৩) এবং নিটল মটরসের কর্মী গাইবান্ধা জেলার বাহাদুরপুর গ্রামের মোঃ আব্দুল মাজেদ (৩২)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, উল্লাপাড়া থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিক্সাটি দুপুর সাড়ে ১২টার দিকে শাহজাদপুর পৌর শহরের বগুড়া নগরবাড়ি মহাসড়কের সিদামবাড়ি নামক স্থানে পৌছালে বিপরিত দিকের পার্শ্ব রাস্তা থেকে নসিমনটি বেপরোয়া গতিতে ছুটে এসে মহাসড়কে ঢুকে সিএনজিকে সজোড়ে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী সমাজ আলী নিহত হন। আহতদের স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে শিশু অনিকের অবস্থা গুরুতর। ঘটনার পর সিএনজি চালক কেটে পড়েন এবং নসিমনের ড্রাইভার নসিমন রেখেই পালিয়ে যান।

এ ব্যাপারে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশরাফ আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিন

জীবনজাপন

আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিন

পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটন...

জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক

শিক্ষাঙ্গন

জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক

বিদ্যালয়ের কমলমতি শিশুদের জুতা পায়ে দিয়ে শ্রেণি কক্ষে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ল...

রূপ সম্পদ ঐতিহ্য হারাতে বসেছে চলনবিল

জাতীয়

রূপ সম্পদ ঐতিহ্য হারাতে বসেছে চলনবিল

যথাযথ উদ্যোগ আর সংরক্ষণের অভাবে দেশের বৃহত্তম চলনবিল কালক্রমে তার নিজস্ব রূপ, সম্পদ, ঐতিহ্য সব কিছুই হারাতে বসেছে!

বেসিনে নেই সাবান-পানি, এক বছরেই ব্যবহার অনুপযোগী

জীবনজাপন

বেসিনে নেই সাবান-পানি, এক বছরেই ব্যবহার অনুপযোগী

শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষের সামনে হাত ধোয়ার বেসিন। এখানে হাত ধোয়ার জন্য নেই কোন সাবান। নল দিয়ে ব...