সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে মা মনিরা বেগমসহ (৪৪) পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে (২২) কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৯ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে দু’জনকেই কারাগরে পাঠানোর আদেশ দেন বিচারক আসাদুজ্জামান। পুলিশ সদস্য মনিরুল ইসলাম উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চর-কালিগঞ্জ গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি রাজশাহী (আরআরএফ) পুলিশ লাইনে কর্মরত ছিলেন। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বাংলানিউজকে জানান, শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চর কালিগঞ্জ এলাকার বাড়ির পাশের পুকুর থেকে পুলিশ সদস্য মনিরুলের স্ত্রী সুরভী খাতুনের (২০) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা একই উপজেলার রামকান্তপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বাদী হয়ে মনিরুলসহ চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন মনিরুলের মা মনিরা বেগম, তার ছোট ভাই মোন্নফা হোসেন ও বন্ধু রঞ্জু। মামলার পর রাতে অভিযান চালিয়ে মনিরুল ও তার মা মনিরা বেগমকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলায় বিবরণে জানা যায়, দুই বছর আগে সুরভীকে বিয়ে করেন মনিরুল। মনিরুলের অন্য কারও সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিন দিনের ছুটিতে মনিরুল বাড়িতে এলে দুইজনের মধ্যে ঘগড়া হয়। এরই এক পর্যায়ে সুরভীকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশের পুকুরের পানিতে কচুরি পানা দিয়ে ঢেকে রাখা হয়। শুক্রবার দুপুরের দিকে ওই পুকুরে তার মরদেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠায়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...