শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
মাছরাঙা টেলিভিশনে ১ সেপ্টেম্বর থেকে সিসিমপুর প্রচারিত হতে যাচ্ছে। সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে ৭টা পর্যন্ত প্রচারিত হবে সিসিমপুর। সেই সাথে প্রতি শুক্রবার প্রচারিত হবে সকাল ৯টায়। এ প্রসঙ্গে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, সিসিমপুর প্রাক-প্রাথমিক পর্যায়ের শিশুদের শিক্ষা ও বিকাশে একটি অনন্য উদ্যোগ- যার প্রতিটি অংশ গবেষণালব্ধ এবং শিশুদের মনস্তাত্বিক দিককে মাথায় রেখে নির্মিত। আমরা সব সময়ই চাই সিসিমপুরের এই প্রয়াস পৌঁছে যাক বাংলাদেশের সকল শিশুর কাছে। তারই অংশ হিসেবে এখন থেকে দেশের মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে সিসিমপুর। সিসিমপুরের নতুন-পুরোনো সব পর্বই থাকছে মাছরাঙায়। ফলে ছোট্ট বন্ধুরা যারা বারবার সিসিমপুর দেখতে চায় তাদের জন্য এই উদ্যোগটি অনেক কাজে লাগবে। সেই সাথে যারা এবারই প্রথম সিসিমপুর দেখছে, তারাও পাবে সিসিমপুরের অনেক পর্ব একসাথে দেখার সুযোগ। উল্লেখ্য, সিসিমপুর বিশ্বখ্যাত আমেরিকান টেলিভিশন অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’র বাংলাদেশি সংস্করণ। শিশুদের ভাষা, সাক্ষরতা, গণিত, সামাজিক, মানসিক ও মানবিক দক্ষতা বিকাশের জন্য সিসেমি স্ট্রিট কাজ করছে পৃথিবীব্যাপী দেড় শতাধিক দেশে। প্রাক প্রাথমিক শিশুর বিকাশ কার্যক্রমের আওতায় ‘সর্বত্র শিশুরা হয়ে উঠুক আরও সম্পন্ন, আরও সবল এবং আরও সদয়’-এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ। ২০১০ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট পরিচালিত একটি জরিপে সিসিমপুর শিশুতোষ অনুষ্ঠান হিসেবে শীর্ষস্থানীয় এবং সামগ্রিকভাবে তৃতীয় জনপ্রিয় অনুষ্ঠান হয়েছে। ২০০৭ সালে পরিচালিত এসিপিআরের একটি দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, যেসব শিশু সিসিমপুর অনুষ্ঠানটি নিয়মিত দেখে, তারা তাদের চাইতে এক বছরের বড় শিশু, যারা সিসিমপুর দেখে না, তাদের চেয়ে ভাষা ও বর্ণ, গণিত এবং সামাজিক-সাংস্কৃতিক বিষয়ে বেশি দক্ষতা প্রদর্শন করছে। বাংলাদেশে সিমিপুরের যাত্রা, নির্মাণ এবং সম্প্রচার করা হয়েছে ইউএসএআইডি’র সহায়তায়। তথ্য সুত্রঃ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ