বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

মার্কিন শুল্কের নিন্দা জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, অর্থনৈতিক বিশ্বায়নকে এগিয়ে নিতে বাংলাদেশসহ বিশ্বের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। মোংলা বন্দর প্রকল্প এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণ ত্বরান্বিত করতে চায় দেশটি। এর পাশাপাশি তিস্তা প্রকল্পে অংশগ্রহণ করতেও প্রস্তুত বেইজিং। রাজধানীতে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনে তিনি এসব কথা জানান।

গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার চীন দূতাবাসে দেশটির সরকারের ২০২৫ সালের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সূচনা বক্তব্য রাখেন ইয়াও ওয়েন। এতে আরও বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এশিয়া, জেইসি ও এফঅ্যান্ডএফ অনুবিভাগের প্রধান অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ নুরে আলম।

রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এর বেশি বাংলাদেশি অংশ নেবেন। এতে স্মার্ট গভর্ন্যান্স ও তথ্যপ্রযুক্তি, নতুন জ্বালানি, অর্থ, পরিবহন, কৃষি, পর্যটন এবং শিক্ষার মতো ক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত থাকবে। আমরা নিশ্চিত, প্রশিক্ষণ কর্মসূচি দেশের জাতীয় উন্নয়নে এবং দুই দেশের সহযোগিতার টেকসই অগ্রগতিতে অবদান রাখবে।

তিনি বলেন, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আমাদের সম্পর্কের ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করে। গত মাসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন ২০২৫-এ যোগ দিয়েছিলেন। বেইজিং সফর করেছিলেন। সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এটা চীন-বাংলাদেশ সম্পর্কোন্নয়নে নতুন পর্যায়। সেই সঙ্গে আমাদের সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে অভূতপূর্ব উচ্চতায় উন্নীত করে। ড. ইউনূসের সফর দুই দেশের মধ্যে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় নতুন গতি সঞ্চার হয়। চীন বাংলাদেশের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার হিসেবে সমাজে ঐকমত্য তৈরি হয়েছে। বাংলাদেশ ও বিশ্বের উন্নয়নের জন্য সংস্কার আরও গভীর করবে এবং উচ্চস্তরের সুযোগ সম্প্রসারণ করবে চীন।

ইয়াও ওয়েন বলেন, মোংলা বন্দর প্রকল্প এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণ ত্বরান্বিত করবে চীন। সেই সঙ্গে তিস্তা প্রকল্পে অংশগ্রহণ করতে প্রস্তুত। চীন বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা অব্যাহত রাখবে এবং ডিজিটাল অর্থনীতি, সবুজ অর্থনীতি, সামুদ্রিক অর্থনীতি, অবকাঠামো এবং পানি সংরক্ষণের ক্ষেত্রে আরও সহযোগিতার সুযোগ খুঁজবে। চীনে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশিদের জন্য চিকিৎসা সুবিধা সহজতর করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ সম্প্রসারণ করবে। পাশাপাশি চীনে ব্যবসা, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের বৃহত্তর সম্পৃক্ততাকে উৎসাহিত করবে।

মার্কিন শুল্কারোপকে চীন সরকার তীব্র নিন্দা এবং দৃঢ়ভাবে বিরোধিতা করে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও চীনের অভিন্ন উন্নয়ন অর্জনে একসঙ্গে কাজ করার জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল আন্তর্জাতিক পরিবেশ প্রয়োজন। সম্প্রতি যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা ও বাণিজ্য ঘাটতির অজুহাতে চীন-বাংলাদেশসহ তার সব বাণিজ্য অংশীদারের ওপর শুল্ক আরোপ করেছে। এটি সব দেশের বৈধ অধিকারের তীব্র লঙ্ঘন এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। সেই সঙ্গে এ শুল্কারোপ নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থাকে দুর্বল ও বিশ্ব অর্থনৈতিক শৃঙ্খলাকে ব্যাপকভাবে ব্যাহত করেছে।

রাষ্ট্রদূত বলেন, ইতিহাস বারবার প্রমাণ করেছে যে, বাণিজ্য বা শুল্কযুদ্ধে কেউ বিজয়ী হয় না। সুরক্ষাবাদ ব্যবস্থা একটি অচলাবস্থা। অর্থনৈতিক বিশ্বায়নকে বৃহত্তর উন্মুক্ততা এবং সুষম সুবিধার সঙ্গে অন্তর্ভুক্তির দিকে এগিয়ে নিতে বাংলাদেশ ও বিশ্বের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন, যাতে অভিন্ন উন্নয়নের স্বার্থে একটি ন্যায্য বিশ্ব গড়ে তোলা যায়।

এর আগে গত ২৮ মার্চ বেইজিং সফর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তখন তিনি তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) অংশ নিতে চীনকে আমন্ত্রণ জানান। ওই সফরের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, পানিপ্রবাহের পূর্বাভাস, বন্যা প্রতিরোধ ও দুর্যোগ হ্রাস, নদী খনন, পানি ব্যবস্থাপনা, পানিসম্পদ উন্নয়ন এবং এ-সংক্রান্ত প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে উভয় পক্ষ সহযোগিতা করতে সম্মত হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...

কথা বলবে আপনার কম্পিউটার!

তথ্য-প্রযুক্তি

কথা বলবে আপনার কম্পিউটার!

শাহজাদপুর সংবাদ ডটকমঃ হ্যাঁ ঘটনা সত্যি আপনি যা লিখবেন তা আপনার কম্পিউটার আপানকে পড়ে শোনাবে। একেবারে শুদ্ধ উচ্চারণে লাইন...