সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) অর্ন্তভুক্তি হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। গত রবিবার সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত সিটি কর্পোরেশনের এলাকা সম্প্রসারণ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, শাবিপ্রবি সিটি কর্পোরেশনের আওতায় না থাকায় বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বসবাসরত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সিসিকের বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। ফলে সিসিকের আয়তন সম্প্রসারণ করে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা সিটির আওতায় আনার দাবি ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এটা আমাদের অনেক দিনের দাবি ছিল। শাবিপ্রবি সিলেট সিটি কর্পোরেশনের আওতায় আসায় বিশ্ববিদ্যালয় পরিবার অনেক আনন্দিত। তথ্য সুত্রঃ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...