৯৯৯ এ কলের মাধ্যমে গ্রাহকের জরুরী সেবা নিশ্চিত করতে নির্দিষ্ট দুইটি গাড়ি পেলো সিরাজগঞ্জ জেলা পুলিশ। আজ সোমবার সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে গাড়ি দুটির কার্যক্রম উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম ।
রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় সভার প্রধান অতিথি ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, পেশাদারিত্ব ও মানবিকতার সহিত দায়িত্ব পালন করতে হবে । দায়িত্ব পালনের সময় প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। তিনি শৃঙ্খলার ক্ষেত্রে কঠোর ও মানুষের কল্যাণের ক্ষেত্রে উদার মনোভাব দেখানোর বিষয়ে সকল পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি সরকার প্রদত্ব গাড়ি দুটিকে জনগনের ব্যবহারে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে নির্দেশ দেন।
বর্তমানে ৯৯৯ সারা বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছে যার ফলে দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে। ৯৯৯ জরুরি সেবা বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত একটি জরুরি কল সেন্টার। এখান থেকে জরুরি পুলিশ, জরুরি ফায়ার সার্ভিস ও জরুরি এ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়। দেশের যে কোন প্রান্ত থেকে যে কোন ব্যক্তি ৯৯৯ কল করার মাধ্যমে এ সকল জরুরি সেবা গ্রহন করতে পারবেন। সর্বস্তরের নাগরিকদের জরুরি সেবা প্রদানের উদ্দেশ্য ২০১৭ সালের ১২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পুলিশ এই কল সেন্টার সেবাটি চালু করে। সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা চালু রয়েছে এ কল সেন্টার। ৯৯৯ একটি টোল ফ্রি নাম্বার। এই নাম্বারে কল করার জন্য কলারকে কোন টাকা খরচ করতে হয় না। সিরাজগঞ্জে ৯৯৯ এ কলের মাধ্যমে সমস্যা সমূহ দ্রুত নিরসনে এই গাড়ি দুটি ব্যাপক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সবাই আশাবাদ ব্যক্ত করেছেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম, পুলিশ সুপার (ইন-সার্ভিস) মোহাম্মদ শরীফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার পিপিএম, ওসি বাহাউদ্দিন ফারুকী, ওসি দীপক কুমার দাস, ওসি পঞ্চনন্দ সরকার, ওসি মোসাদ্দেক হোসেন, ওসি আব্দুল কাদের জিলানি, ট্রাফিক ইন্সপেক্টর কাদের খান ও সাংবাদিকসহ অনান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
