কামারখন্দ উপজেলার বাগবাড়ি-পাইকোশা আঞ্চলিক সড়কে মানববন্ধনে অংশ নেওয়া কামারখন্দ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য রাইসুল ইসলাম রিপন বলেন, “জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকার সমর্থকরা ছাত্রনেতা বিজয়কে হত্যার উদ্দেশ্যে মারপিট করেছে।
“এর প্রতিবাদে আমরা জামতৈল, কড্ডা ও এনডিপি অফিসের সামনে মানববন্ধন করার চেষ্টা করলেও পুলিশের বাধার কারণে তা সম্ভব হয়নি।”
এরপর সদর উপজেলার সয়দাবাদ কাঠালতলা এবং কামারখন্দ উপজেলার বাগবাড়ি-পাইকোশা আঞ্চলিক সড়কে পৃথকভাবে মানববন্ধন করেন বলে জানান তিনি।
মানববন্ধনে পুলিশ বাধা দেয়নি উল্লেখ করে সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, যেসব স্থানে মানববন্ধন হওয়ার কথা ছিল, সেসব স্থানে আইনশৃংখলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সেই কারণে পুলিশ অবস্থান নিয়েছিল। এ ঘটনায় মামলার প্রসঙ্গে তিনি বলেন, “অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।”
তবে এ হামলায় জড়িত বলে ছাত্রলীগের যেসব নেতাদের নাম উঠে এসেছে তাদের কয়েকজন এ অভিযোগ অস্বীকার করেছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বলেন, “ঘটনার পরে ফেইসবুকে পোস্ট দিয়ে আমাকেও মারপিটের জন্য দায়ী করা হয়েছে।”
দলের কোনো কোন্দল নেই দাবি করে তিনি যোগ করেন, এ ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ বলেন, “শত্রুতাবশত মারপিটের ঘটনায় আমাকে দায়ী করা হচ্ছে। প্রকৃত পক্ষে আমি ঘটনাস্থলে ছিলাম না, জেলা ছাত্রলীগের প্রোগ্রামে ছিলাম।”
অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের আরেক সাংগঠনিক সম্পাদক আল আমিন বলেন, “আমি বালুমহালে কাজ করি। কাজ শেষে প্রতিদিন রাতে বাড়ি যাই। ঘটনাস্থলে ছিলাম না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”
সূত্রঃ বিডিনিউজ২৪
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১ মার্চ)... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
শাহজাদপুর
সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ
সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
