বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ সদর উপজেলায় মসজিদ ই নওয়াজিশ হয়ে উঠছে দর্শনীয় স্থান। ভবিষ্যতে ঐতিহাসিক মসজিদ হতে পারে কালিয়া হরিপুর ইউনিয়নে অবস্থিত এ মসজিদটি। সৌন্দর্যময় মসজিদটি নিজ অর্থায়নে নির্মাণ করেছেন তৎকালীন সময়ের ডাঃ নওশের আলীর ছেলে শিল্পপতি জুলফিকার হায়দার লিটন।
কোটি টাকা ব্যয়ে মসজিদটি দেখতে ও নামাজ আদায় করতে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লি ও দর্শনার্থী আসছেন এখানে। মসজিদের সামনে রয়েছে পুরাতন জমিদার রাজবাড়ী পুকুর, পুকুরের চার পাশে রয়েছে ফুলের বাগান, দৃষ্টি নন্দন করা পুকুর ঘাট যা দেখে দর্শনার্থীদের মন জুড়িয়ে যায়। সিরাজগঞ্জ শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দক্ষিণে ও কড্ডার মোড় থেকে ৫ কিলোমিটার উত্তরে মসজিদটির অবস্থান। সিরাজগঞ্জ শহর থেকে ঘুরতে আসা এক দর্শনার্থী জানান, আমাদের নিজ জেলায় এতো সুন্দর মসজিদ হয়েছে এটা আসলেই অনেক আনন্দের বিষয়। আমার কাছে মনে হয়েছে এটিই সিরাজগঞ্জের সবচেয়ে সৌন্দর্যময় মসজিদ। পরিবার নিয়ে ঘুরতে আসা আরেক দর্শনার্থী জানান, ঈদের সময়ে পরিবারের সবাইকে নিয়ে আনন্দ বিনোদনের জন্য এই মসজিদে এসেছি, এখানে জুম্মা নামাজ আদায় শেষে জায়গাটি ঘুরে দেখছি। পরিবারের সদস্যদের নিয়ে আড্ডা দিচ্ছি অনেক ভালো লাগছে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন বলেন, ডাঃ নওশের আলী মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে তার ছেলে জুলফিকার হায়দার লিটন মসজিটি নির্মাণ করেছেন। পথচারী, অত্র গ্রামের মুসল্লি সহ দর্শনার্থীরা মসজিদটিতে নামাজ আদায় করে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

উন্নয়নের কারণেই চিরদিন শাহজাদপুর আসন নৌকার দখলে থাকবে- আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি

রাজনীতি

উন্নয়নের কারণেই চিরদিন শাহজাদপুর আসন নৌকার দখলে থাকবে- আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জ-২ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

উত্তরাঞ্চলের নদ-নদীর বুকে ধুঁ-ধুঁ বালুচর!

জাতীয়

উত্তরাঞ্চলের নদ-নদীর বুকে ধুঁ-ধুঁ বালুচর!

শামছুর রহমান শিশির : এক সময়ের প্রবলা, প্রমত্তা, প্রগলভা, উত্তাল, রাক্ষুসী, স্রোতস্বিনী যমুনা, করতোয়া, বড়াল, হুরাসাগর, নন...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...