বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলা বিএনপি ও জামায়াতের ৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

এরা হলেন, উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম গোলাম হোসেন, উল্লাপাড়া উপজেলার গোলাইগাড়ী গ্রামের কোরবান সরদারের ছেলে জামায়াতকর্মী প্রফের হাসান আলী, একই মহল্লার সাইদুল প্রামানিকের ছেলে জামায়াতকর্মী নুরুল ইসলাম, হেমন্তবাড়ি এলাকার আতাহার আলীর ছেলে জামায়াতকর্মী রেজাউল হোসেন, বয়রা হোরপাড়া গ্রামের ফয়েজ আলীর ছেলে মোক্তার হোসেন। মঙ্গলবার দুপুরে বিএনপি জামায়াতের এই ৫ নেতাকর্মী নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। জামিনের শুনানী শেষে বিকেল সাড়ে ৩টায় আদালতের বিচারক জেলা ও দায়রা জজ জাফরোল হাসান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য, জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদন্ডের আদেশকে কেন্দ্র করে ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাত ১ টায় উল্লাপাড়ায় জামায়াতের নেতাকর্মীরা শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় দোকান, বাস কাউন্টারে ব্যাপক হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ করে। এঘটনায় উল্লাপাড়া আল-হামরা বাস কাউন্টারের ম্যানেজার আবুল কালাম বাদী হয়ে ১৯৩ বিএনপি জামায়াত নেতাকর্মীকে আসামী করে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। এই মামলায় বিএনপি ও জামায়াতের ৫ নেতাকর্মী মঙ্গলবার আদালতে আত্নসমর্পন করে জামিনের আবেদন করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...