বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর ওয়ার্ডে পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদকের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলায় ওয়ার্ড কাউন্সিলর আরজুকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী আটকের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার আরজু সিরাজগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর এবং জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সড়ক সম্পাদক। তিনি মিরপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, পৌর কাউন্সিলর আরজুর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও মারপিটের অভিযোগে দুটি মামলা রয়েছে। এসব মামলায় রবিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক সংস্কৃতিকর্মী আলাউদ্দিন আলার ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর ৬ এপ্রিল ওই মামলার সাক্ষী শহিদুল ইসলামকে রাতের অন্ধকারে কুপিয়ে আহত করার ঘটনায় কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে আরও একটি মামলা হয়। সূত্রঃ বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...