শাহজাদপুর সংবাদ ডটকম : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকার একটি ভবনে ঠিকাদারি প্রতিষ্ঠানের কেয়ার টেকার শাহ জামাল কালু (২৪) কে নির্মমভাবে খুন করা হয়েছে। নিহত কেয়ারটেকার বেলকুচি পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, চালা মহল্লার আয়নাল হকের ছেলে।মঙ্গলবার সকালে সম্প্রসারিত উপজেলা পরিষদ ভবনের দেতালার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে। কক্ষটিতে তার মৃতদেহের পাশে ২ জোড়া স্যান্ডেল, তাসসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে।বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, মঙ্গলবার সকালে লোকমুখে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এদিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের মতো নিরাপত্তার চাদরে ঢাকা এলাকায় নৃশংস খুনের ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সম্পর্কিত সংবাদ
উপজেলা নির্বাচন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
শামছুর রহমান শিশির, শাহদজাপুর (সিরাজগঞ্জ) থেকে : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করে শাহজাদপুর...
জীবনজাপন
ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি
গরমের ক্লান্তি দূর করতে পারে এক গ্লাস ঠাণ্ডা মিন্ট টি। অতিথিদের সামনেও পরিবেশন করতে পারে...
আইন-অপরাধ
শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
পৌর নির্বাচন
‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো
সোমবার (২৮ ডিসেম্বরে) শাহজাদপুর পৌরসভা নির্বাচনে সকল বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের টপকে সর্বোচ্চ...
ফুটবল
ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর
৫ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের ফুটবল ইতিহাসে রবিনিও এক ঝরে পড়া তারার নাম। একটা উজ্জ্বল সম্ভাবনাময় নক্ষত্রের পতন কত ব...
