শনিবার, ২১ মার্চ ২০২৬
৫ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের  ফুটবল ইতিহাসে রবিনিও এক ঝরে পড়া তারার নাম। একটা উজ্জ্বল সম্ভাবনাময় নক্ষত্রের পতন কত বাজেভাবে হতে পারে, সেটির উদাহরণই হয়তো হয়ে থাকবে রবিনিওর ক্যারিয়ার জুড়ে পেলের ক্লাব সান্তোসে শুরুতে এতটাই ঝলক দেখিয়েছিলেন যে, পেলের উত্তরসূরিও ভাবা হতো তাঁকে। মাত্র ১৯ বছর বয়সেই রিয়াল মাদ্রিদের ট্রেন চলে এসেছিল তাঁর ক্যারিয়ারের জংশনে। জিদান-বেকহাম-রাউলদের রিয়ালে ‘১০’ নম্বর জার্সিটাও তাঁর ভাগ্যেই জুটেছিল। কিন্তু অনেক ব্রাজিলিয়ানের মতো নৈশক্লাবের ছটা, নারীসঙ্গের লোভ আর অগোছালো জীবনের অভ্যাসে ঘুণ ধরেছিল রবিনিওর ফুটবলে। এতটাই ঘুণ ধরেছিল যে নিজে জড়িয়ে পড়েছিলেন জঘন্যতম এক অপরাধে। রিয়াল, ম্যানচেস্টার সিটি ঘুরে এসি মিলানে পাঁচ বছর থাকার সময় এক নারকীয় কাণ্ড ঘটিয়েছিলেন মিলানের এক নৈশক্লাবে। সেখানেই আলবেনিয়ান বংশোদ্ভূত ২৩ বছর বয়সী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল রবিনিওর বিরুদ্ধে। ২০১৭ সালে সেটির রায়ে ৯ বছর জেলের সাজা হয়েছিল রবিনিওর। তখন থেকেই ইতালিতে যাননি রবিনিও, গেলেই যে জেলে যেতে হবে! কিন্তু এমন কুৎসিত কাজ করার পর জেলে না গেলেই কি শুধু নিজের সম্মান রক্ষা করা যায়? যায় না। রবিনিও-ও পারেননি। পাপের শাস্তি হিসেবে যে কাজটা সবচেয়ে ভালো করতে পারেন, সে কাজটাই করতে পারছেন না—ফুটবল খেলা। শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছিলেন কিছুদিন আগে। ঘরে ফিরে আবেগের বশে রবিনিও-ও জানিয়েছিলেন, প্রিয় ক্লাবকে সাহায্য করাই তাঁর লক্ষ্য, যে কারণে একদম সর্বনিম্ন বেতনের চুক্তি করেছিলেন। কিন্তু প্রিয় ক্লাবের সঙ্গে রবিনিওর এই মধুর মিলনে বাধা হয়ে দাঁড়ায় ব্রাজিল তারকার কালো অতীত। এর মধ্যেই ধর্ষণকাণ্ডের জের ধরে রবিনিওর সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোস। যদিও বারবার নিজেকে নিরপরাধ দাবি করে এসেছেন এই ব্রাজিল তারকা। গায়ে লেগে থাকা এই কালি মুছতে আপিল করেছিলেন মিলান কোর্টে। যদি বিচারক মহোদয়ের করুণা হয় শাস্তি কমানোর জন্য! সেটা হয়নি। আপিলের পরও রবিনিওর শাস্তি একটুও কমাননি মিলানের কোর্ট। রায়ের মাধ্যমে আবারও প্রমাণ হয়ে গেল, যে ছেলের কথা ছিল পেলের উত্তরসূরি হওয়ার, সে আদতে এক হীন, দুশ্চরিত্রের মানবসন্তান ছাড়া কিছুই নয়। অবশেষে ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...