বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির, শাহদজাপুর (সিরাজগঞ্জ) থেকে : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করে শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দাখিলকারী ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবুল হোসেন। এরা হলেন, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা জাসদ সভাপতি ও শাহজাদপুর প্রেস কøাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোক্তার হোসেন, ভাইস চেয়ারম্যান পদে লিয়াকত আলী (আ.লীগ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এলিজা খান (আ.লীগ)। এদের মধ্যে ভাইস চেয়ারম্যান পদে লিয়াকত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এলিজা খান একক প্রার্থী হিসেবে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে এসব মনোনয়নপত্র বাছাই করা হয়। জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি আসন্ন শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আজাদ রহমান, শফিকুজ্জামান শফি, ভাইস চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এলিজা খান নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া, সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন মোক্তার হোসেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...