সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় পণ্যবাহী ট্রাক উল্টে স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রামপুড়া গ্রামের আবু সাঈদের ছেলে আলী আকবার (৪০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (২৪) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোহেল রানা (২২)।
এদের মধ্যে উদ্ধারকৃত অজ্ঞাত পরিচয়ের গুরুতর আহত অপর এক নারী সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা যান। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে উক্ত মহাসড়কের নলকা ব্রিজের পশ্চিম পাশে সয়াবিন তেল পরিবহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ ৩ জন ট্রাক আরোহী নিহত হন। গুরুতর আহত হন আরো দু’জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে জেলা সদরের হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ তিনটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও হেলপার ও চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে স্বাভাবিক হয়। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তির পর অজ্ঞাত পরিচয়ের এক নারী মারা যান।

সম্পর্কিত সংবাদ

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপনের দুই বাড়ি ভাঙচুর : অগ্নিসংযোগ

অপরাধ

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপনের দুই বাড়ি ভাঙচুর : অগ্নিসংযোগ

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি প্রয়াত হাসিবুর রহমান স্বপনের সিরাজগঞ্জ সদরের দুটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের

ভারতের সঙ্গে দ্বন্দ্বে ২ কোটি শিখ পাকিস্তানের পক্ষে: পান্নুন

আন্তর্জাতিক

ভারতের সঙ্গে দ্বন্দ্বে ২ কোটি শিখ পাকিস্তানের পক্ষে: পান্নুন

‘আমরা পাকিস্তানের জনগণের সাথে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। এটি ১৯৬৫ বা ১৯৭১ নয়; এটি ২০২৫। আমরা ভারতীয় সেনাবাহিনীক...

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

বাংলাদেশ

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গল...

শাহজাদপুরের ড. এমএ মুহিত ৩ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল

জাতীয়

শাহজাদপুরের ড. এমএ মুহিত ৩ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল

৬৭, সিরাজগঞ্জ ৬ (শাহজাদপুর) আসন থোকে ধানের শীষ প্রতীক থেকে বিজয়ী জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. এম এ মুহিত স্বাস্থ্য ও

বিষ্ময়কর এক ফল 'চালতা'

দিনের বিশেষ নিউজ

বিষ্ময়কর এক ফল 'চালতা'

আবহমান গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এক ফলের নাম চালতা! চালতা একটি বিষ্ময়কর ফল, যা তার অনন্য পুষ্টিগুণ এবং ঔষুধি গুণের জন্য

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ