রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

‘আমরা পাকিস্তানের জনগণের সাথে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। এটি ১৯৬৫ বা ১৯৭১ নয়; এটি ২০২৫। আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান আক্রমণ করার জন্য পাঞ্জাব অতিক্রম করতে দেব না। ভারতের সঙ্গে দ্বন্দ্বে ২ কোটি শিখ পাকিস্তানের পক্ষে’ -বলে ঘোষণা করেন শিখ নেতা পান্নুন।

চলমান উত্তেজনার মধ্যে ভারতের পাঞ্জাবের অমৃতসরে জন্ম নেয়া খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুন পাকিস্তানের সাথে সংহতি প্রকাশ করে বলেছেন, ‘পেহেলগামে ভারত নিজেদের লোকদের হামলা ও হত্যার পর দোষারোপের ছলনা করায় আমরা ২ কোটি শিখ পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছি।’

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত একটি ভিডিও বার্তায়, স্বাধীনতাকামী খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং বলেন, সংখ্যালঘুদের, বিশেষ করে শিখদের উপর ভারতের নিপীড়ন সর্বজন বিদিত। শিখ নেতারা এখন ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছেন।

খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুন ভারতের বিরুদ্ধে ‘মিথ্যা পতাকা অভিযানের ইতিহাস’ (নিজেদের লোকদের ওপর হামলা/ হত্যা করে অন্যদেশকে দোষারোপ) থাকার অভিযোগ করেছেন।

ওই ভিডিও বার্তায় পান্নুন আরো বলেন, পাকিস্তান নামের অর্থ 'পবিত্র ভূমি। ২ কোটি শিখ পাকিস্তানের সাথে দাঁড়িয়ে আছে এবং ভারত পাকিস্তান আক্রমণ করার সাহস রাখে না।

খালিস্তান আন্দোলনের নেতা পান্নুন হুঁশিয়ার করে বলেন, ‘আমাদের ঐতিহ্য হলো আমরা কখনও আক্রমণ শুরু করিনি, আর করবও না। যেই আমাদের আক্রমণ করেছে সে বাঁচেনি, সে ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী অথবা অমিত শাহ হোক’ তিনি বলেন।

গুরপতবন্ত সিং আরো বলেন, তারা মোদী, অজিত ডোভাল, অমিত শাহ এবং জয়শঙ্করকে আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের আওতায় আনবেন।

পহেলগামের ঘটনার কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন যে তারা তাদের নিজস্ব হিন্দুদের হত্যা করেছে এবং এই আক্রমণের লক্ষ্য ছিল রাজনৈতিক লাভ এবং ভোটে জেতা।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...