বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জে আহতাবস্থায় একটি বনবিড়াল উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা শহরের ২ নম্বর খলিফা পট্টি এলাকা থেকে বনবিড়ালটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১০ জুন) রাতে নূরে এলাহী রাবার স্ট্যাম্পের স্বত্বাধিকারী মনিরুজ্জামান নূরে এলাহী শহরের রহমতগঞ্জ কবরস্থান এলাকা থেকে বনবিড়ালটি উদ্ধার করেন। মনিরুজ্জামান নূরে এলাহী জানান, বুধবার রাতে শহরের রহমতগঞ্জ কবরস্থান থেকে ওই বনবিড়ালটি রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় আহত হয়ে পড়েছিল। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে এটিকে উদ্ধার করে নিয়ে এসে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করা হয়। পরে রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরকে জানানো হলে বৃহস্পতিবার দুপুরে তারা বনবিড়ালটিকে উদ্ধার করে নিয়ে যায়। ওই অধিদপ্তরের পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, বনবিড়ালটি উদ্ধার করা হয়েছে। এটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করার পর বঙ্গবন্ধু ইকোপার্কে অবমুক্ত করা হবে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

রাজনীতি

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

শাহজাদপুর সংবাদ ডটকম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশ...