বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রি-পেইড ইউনিটে হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতা শাহিন আহম্মেদ ভোলাকে পিটিয়েছেন সিরাজগঞ্জে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কার্যালয়ের সুপারভাইজার শফিকুজ্জামান নোমান। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সদর থানায় মামলাটি দায়ের করেন। তিনি ভিকটিম পৌর আওয়ামী লীগ নেতা শাহিন আহম্মেদ ভোলার বড় ভাই। মামলায় প্রি-পেইড মিটার ইউনিটে প্রেষণে থাকা সাহায্যাকারী-কাম-সিস্টেম সুপারভাইজার শফিকুজ্জামান নোমান ও তার ভাই মেজবাহসহ স্থানীয় দালালচক্রের ৭ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনার পর থেকে আসামিরা সবাই পলাতক রয়েছেন। জানা গেছে, করোনায় প্রি-পেইড মিটার ভেন্ডিং স্টেশনের বুথগুলোর বেশিরভাগই বিকল। এ সুযোগে সিস্টেম সুপারভাইজার নোমানসহ তার দালালচক্র উৎকোচ নিতে প্রায়ই গ্রাহকদের নানা কৌশলে হয়রানি করে আসছিলেন। সোমবার দুপুরে স্থানীয় কয়েকজন গ্রাহক নির্বাহী প্রকৌশলী বরাবর এসব বিষয় নিয়ে মৌখিক অভিযোগ করেন। সুপারভাইজার নোমানসহ কয়েকজন অসাধু কর্মচারী ও দালাল এ সময় নির্বাহী প্রকৌশলীর সামনে গ্রাহকের সঙ্গে তর্কে জড়িয়ে পরেন। এরই এক পর্যায়ে পৌর আওয়ামী লীগ নেতা শাহিন আহম্মেদ ভোলাও দালালদের হয়রানি ও দৌরাত্ম্যের প্রতিবাদ জানান। এর কিছুক্ষণ পর অফিস থেকে বের হলে অফিসের গেটের সামনে আওয়ামী লীগ নেতা শাহিন আহম্মেদ ভোলাকে ধারালো অস্ত্র ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সদর থানার ওসি হাফিজুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে। নেসকোর সিরাজগঞ্জের নির্বাহী ও আবাসিক প্রকৌশলী গোবিন্দ চন্দ্র সাহা বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ খোঁজ-খবর রাখছেন। ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বলেন, গ্রাহক হয়রানী ও মারপিটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

রাজনীতি

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

শাহজাদপুর সংবাদ ডটকম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশ...