শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জ এর  ৬টি পৌরসভাতে মোট ১৩৯ টি  কেন্দ্রে ভোট গ্রহন সম্পন্ন হয় ।  সিরাজগঞ্জের ৬টি পৌরসভা নির্বাচনের ফলাফলে ৬ টি  তেই আওয়ামীলীগ সমর্থিত পার্থীরা জয়ী হয়েছে।  সিরাজগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ আব্দুর রউফ মুক্তা নৌকা প্রতিক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। ৫২টি কেন্দ্রের সবকটি ফলাফলে তিনি পেয়েছেন, ৪০ হাজার ০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি প্রার্থী এ্যাডঃ মোকাদ্দেস আলী পেয়েছেন ২৪ হাজার ৭১৫ ভোট।কাজিপুর পৌরসভা নির্বাচনে ১০টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন নৌকা প্রতিক ৭ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম নারিকেল গাছ প্রতিকে পেয়েছেন ১৭৩ ভোট এবং বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতিক নিয়ে মাসুদ রায়হান মুকুল পেয়েছেন ৮৮ ভোট।রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে আওয়ামী লীগের গাজী আব্দুল্লাহ আল পাঠান নৌকা প্রতিক ৩ হাজার ৯৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী নুর সাইদ সরকার বিএনপির ধানের শীষ প্রতিক পেয়েছেন ২ হাজার ৯৩৬ ভোট।উল্লাপাড়া পৌরসভার ১৭টি কেন্দ্রের সবকটি কেন্দ্রের ফলাফলেআওয়ামী লীগের প্রাথী নজরুল ইসলাম নৌকা প্রতিক ১৬ হাজার ৮৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির বেলালহোসেন ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৮ হাজার ২৬০ ভোট।বেলকুচি পৌরসভা নির্বাচনে ২৫টি কেন্দ্রের সবকটি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী আশানুর বিশ্বাস নৌকা প্রতিক ২৪ হাজার ৬৬০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির আল আমিন ভুইয়া জামাল ধানের শীষ পেয়েছে ৮ হাজার ১৭৫। শাহজাদপুর পৌরসভা নির্বাচনে ২৫টি কেন্দ্রের সব কটি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের হালিমুল হক মিরু নৌকা প্রতিক নিয়ে ২১ হাজার ৩৩০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী  বিএনপির নজরুল ইসলাম ধানের শীষ প্রতিক পেয়েছে ৭ হাজার ৭৪৩ ভোট।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

লিচু গাছে আম! দেখতে লোকের ভিড়

বাংলাদেশ

লিচু গাছে আম! দেখতে লোকের ভিড়

আমগাছে আম ধরে, জামগাছে জাম। সে নিয়ম অনুযায়ী লিচুগাছে লিচু ছাড়া অন্য ফল ধরার কথা নয়। কিন্তু এ নিয়ম ভেঙে ঠাকুরগাঁও সদর উপজ...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...