শাহজাদপুর প্রতিনিধিঃ গত শুক্রবার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুলে মাইক্রোবাস চাাঁপায় ২ নারী সহ ৪ জন ভটভটি যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহতরা হলো স্থানীয় বড়গোছা গ্রামের নবা ফকিরের স্ত্রী চায়না ও একই গ্রামের রজব আলী এবং কামারখন্দ উপজেলার সৈয়দগাতী গ্রামের শেখ নাসিরের স্ত্রী রেহানা খাতুন, একই উপজেলার বড়ধুল গ্রামের আব্দুল হামিদ (৬০)। সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানায়, সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় যাত্রী বোঝাই একটি ভটভটি থেকে যাত্রী নামার সময় দ্রুতগামী একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি যাত্রীদের চাঁপা দেয়। এতে ঘটনা স্থলেই ২ যাত্রী নিহত হয়। এছাড়াও আরও ৫ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে স্থানীয় সলঙ্গা থানার বড়গাছা গ্রামের রজব আলী, তার ছেলে নাজমূল ও হামিদসহ অজ্ঞাত এক বৃদ্ধকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে রজব আলী ও হাসপাতালে আব্দুল হামিদ মারা যায়। অজ্ঞাত বৃদ্ধর অবস্থা আশংকাজনক হওয়ায় বেলা সাড়ে ১০ টায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। তবে নাজমুলের অবস্থা আশংকামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। পুলিশ দূর্ঘটনা ঘটানো মাইক্রোবাসটি জব্দ করেছে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ থানায় মামলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ... শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
স্বাস্থ্য
করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
