বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জে জেএমবির কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক আব্দুল নুরসহ ৫ নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় ৫ জনের সাক্ষ্য গ্রহন করেছে আদালত। সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) আদালতে বিচারক ড. ইমান আলী শেখ সাক্ষীদের সাক্ষ্য গ্রহনের পর আগামী ১৭ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহনের দিন ধার্য করেন। ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাজমুল হুদা ইব্রাহিম খলিল ইমন জানান, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সাক্ষী হিসেবে তারা সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে আসামীদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার আসামীরা হলেন: জেএমবির প্রধান সমন্বয়ক আব্দুল নুর, এহসার সদস্য নুরুজ্জামান আরিফ, গায়েবে এহসার সদস্য আবুল কালাম আজাদ, ফারুক আহম্মেদ ও নুর ইসলাম সাগর। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ২৪ এপ্রিল আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার এন্ড কেনেট রোজারিও। উল্লেখ্য ২০১৪ সালের ৩১ অক্টোবর শুক্রবার রাতে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম পাড়ের সিরাগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে শহীদ এম মনসুর আলী স্টেশন থেকে জেএমবির এই ৫ নেতাকে আটক করে র‌্যাব১২। এসময় তাদের কাছ থেকে ৪৯টি প্রাইমারী ডেটোনেটর, ৪৫টি বোতাম টাইম সার্কিট, ১০ কেজি পাওয়ার জেল, বিভিন্ন প্রকার ১৫৫টি সার্কিট সহ বিপুল পরিমান জিহাদী বই ও বোমা তৈরীর সরাঞ্জাম উদ্ধার করা হয়। এঘটনায় র‌্যাব-১২ অপরাধ দমন বিশেষ শাখার উপসহকারী পরিচালক (ডিএডি) রেজাউল করিম বাদী হয়ে সিরাজগঞ্জ জিআরপি থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...