মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরের সন্তান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক আইন সচিব শেখ জহিরুল হক দুলাল হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন। তার ভাই এ্যাডভোকেট আব্দুল হামিদ জানায়, গত রাতেও তার সাথে কথা হয়েছে। তখন তিনি ঠান্ডা ও সামান্য কাশি অনুভব করছিলেন। এর পরে হঠাৎ করে বেশী অসুস্থ হয়ে পড়ায় তাকে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে আছেন। তার আরেক ছোট ভাই ষ্টারলিং জানান, ডাক্তারা করোনার জন্য নমুনা সংগ্রহ করেছিল, কিছুক্ষণ আগে রিপোর্ট হাতে পেয়েছে, আল্লাহর রহমতে করোনা রিপোর্ট এ নেগেটিভ এসেছে। সকলের কাছে তার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আমরা শাহজাদপুর সংবাদডটকম পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করছি। তিনি আইন সচিব হিসেবে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি দায়িত্ব নেন আবু সালেহ শেখ মো. জহিরুল হক। এরপর ২০১৭ সালের আগস্ট মাসে অবসরে গেলে সরকার তাকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। ২০১৯ সালের আগষ্ট চুক্তি ভিত্তিক মেয়াদ শেষে অবসরে যান তিনি।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...