প্রথম দফার সাতদিনের কঠোর ‘লকডাউনে’ সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে বিনা কারণে ঘরের বাইরে বের হওয়াসহ বিভিন্ন অভিযোগে করা ৭৭৪টি মামলায় ৯৬০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরের দিকে এ তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা সেলের দায়িত্বে থাকা) মো. মাসুদুর রহমান।
তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর ‘লকডাউন’ মানাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে বুধবার (৭ জুলাই) পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে ১২২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এসব ভ্রাম্যমাণ আদালতে বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পরাসহ বিভিন্ন অভিযোগে ৭৭৪টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৯৬০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমাণে মোট তিন লাখ ৯৪ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়।
সম্পর্কিত সংবাদ
শিল্প ও সাহিত্য
শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...
শাহজাদপুর
শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে...
পড়াশোনা
শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যাল...
আন্তর্জাতিক
ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে
জীবনজাপন
শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে
গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন
সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...
