শাহজাদপুর প্রতিনিধি :: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় শাহজাদপুর থানা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক রাজিব শেখসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় অপর যুবলীগ নেতা আশিকুর রহমান দিনার বাদি হয়ে শাহজাদপুর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় অন্যান্য আসামীরা হলো রাজিব শেখের ছোট ভাই মিশন শেখ, চাচাতো ভাই মামুন শেখ, ফখরুল ইসলাম, রাসু মিয়া, মৃদুল হোসেন ও শান্ত ইসলাম।
রাজিব শেখ অভিযোগ করে বলেন, আমরা তার কর্মকান্ডের সমালোচনা করেছি। তার বিরুদ্ধে কোন খারাপ মন্তব্য করিনি। এই মামলার বাদির সঙ্গে আমাদের আগের একটি মামলা রয়েছে। সেই মামলায় আমরা জামিনে থাকলেও তাদের জামিন হয়নি। যে কারনে সমঝোতা করতে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।
এ বিষয়ে মামলার বাদি আসিকুর রহমান দিনার বলেন, রাজিব আমাকে এবং আমার মায়ের ছবি বিকৃতি করে পোষ্ট করেছে। সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের নামে অশ্লিল ভাষায় নানা মন্তব্য করেছেন। যে কারনে মামলা দায়ের করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, গত ১৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত রাজিব শেখ তার সহযোগীদের নিয়ে তার ফেসবুক স্টাটার্সে সাংসদ হাসিবুর রহমান স্বপনের বিরুদ্ধে কটুক্তিকর নানা মন্তব্য লিখে ছড়িয়ে দেয়। যা মানহানীকর এবং তথ্য প্রযুক্তি আইনের পরিপন্থী হওয়ায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান চলছে।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা... শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
