চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গার যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-পুরু ও শিশুর মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে নারীর পরিচয় পাওয়া গেলেও তাৎক্ষনিক পুরুষ ও শিশুর পরিচয় পাওয়া যায়নি। নিহত হামিদা বেগম (৬০) রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ির নাহের আলীর স্ত্রী। এ ঘটনায় অন্তত ১৫জন আহত হয়েছে। আহতদের উদ্ধারের পর স্থানীয়, বগুড়া ও সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সলঙ্গা থানার ঘুড়কা বাজারের দক্ষিন পাশে এ দূর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএম ইমদাদুল হক জানান, ঢাকা থেকে রংপুরগামী সৈকত পরিবহনের একটি যাত্রী কোচ ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কোচটি নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খাদের পানিতে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই নারী, আনুমানিক ৭ বছর বয়সী একটি ছেলে শিশু ও ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। আহতদের উদ্ধারের পর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহতের লাশ থানা হেফাজতে রয়েছে। এ মামলার প্রস্তুতি চলছে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...
কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...
কামারখন্দ
কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...
শাহজাদপুর
শাহজাদপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা
গতকাল শনিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শাহজাদপুর
শাহজাদপুরে বিবর্তন নাট্য গোষ্ঠীর ‘বাঁশদিঘির জলা’ নাটক মঞ্চস্থ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিবর্তন নাট্য গোষ্ঠীর ৪৭ তম প্রযোজনা ‘বাঁশদিঘির জলা’ নাটক মঞ্চস্থ হয়েছে। রোববার ও সোমবার সন্ধ্যা...
অর্থ-বাণিজ্য
কষ্টে আছেন তাঁতিরা
করোনা পরিস্থিতির কারণে কাজ না থাকায় আয়হীন হয়ে পড়েছন সিরাজগঞ্জের প্রায় পাঁচ লাখ তাঁত শ্রমিক। সেই সঙ্গে প্রতিকূল অবস্থায় দ...
