বুধবার, ২২ এপ্রিল ২০২৬
করোনা পরিস্থিতির কারণে কাজ না থাকায় আয়হীন হয়ে পড়েছন সিরাজগঞ্জের প্রায় পাঁচ লাখ তাঁত শ্রমিক। সেই সঙ্গে প্রতিকূল অবস্থায় দিন কাটাচ্ছেন শাহজাদপুর, বেলকুচি, উল্লাপাড়া, সদর ও কাজিপুরের ছোট-বড় দুই লাখ তাঁত মালিকও। প্রায় এক মাস থেকে তাঁত শিল্প বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন সবাই। সাবেকমন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস সোমবার সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে এ বিষয়ে অবহিত করেন। তিনি বলেন. 'তাঁত শিল্প বন্ধ থাকায় সিরাজগঞ্জের প্রায় ৭ লাখ তাঁত শ্রমিক ও মালিক কর্মহীন ও মানবেতর রয়েছেন। সরকার থেকে জেলায় এই গোষ্ঠীকে আলাদা প্রণোদনা দেওয়া হয়নি। কর্মহীনদের দশ কেজি করে চাল দেয়া হলেও, কদিন পরেই ফুরিয়ে গেছে। বেশ তারা কষ্টে আছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, 'চলমান করোনায় জেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ১ লাখ ৩৯ হাজার পরিবারকে ১৩৯৫ মেট্রিক টন চাল ও ৯০ লাখ টাকা অর্থ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, 'প্রধানমন্ত্রীর নিকট জেলা পরিষদ চেয়ারম্যান তাঁতিদের বিষয়ে উপস্থাপন করেছেন। আগামীতে প্রতিক্রিয়া আসতে পারে।'

সম্পর্কিত সংবাদ

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ

সিরাজগঞ্জ জেলার সংবাদ

'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: 'মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই'- এ শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার শাহজাদপুরে...

এনায়েতপুরে শিলাবৃষ্টির আঘাতে কৃষক নিহত

এনায়েতপুর

এনায়েতপুরে শিলাবৃষ্টির আঘাতে কৃষক নিহত

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনার চরে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে শাহজাহান আলী (৫২) নামের এক কৃষক ন...