রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া সরকারপাড়া মহল্লার সাত্তার প্রামাণিকের ছেলে রাজমিস্ত্রি ফরিদ প্রামাণিক (৩৫) এর দিন ভালোই চলছিলো। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে প্রায় ৫ বছর পূর্বে পৌর এলাকার দরগাহপাড়া গ্রামের জনৈক মানিকের বিল্ডিংয়ের ৫ তলায় রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে কোনমতে প্রাণে বেঁচে গেলেও তাকে হারাতে হয় বা হাত, বা পায়ের সবগুলো আঙ্গুল ও ডান পায়ের ৩ টি আঙ্গুল। পোতাজিয়া সরকারপাড়া মহল্লার আজাদের বাড়িতে আশ্রিত ফরিদ এলাকাবাসীর সহযোগীতায় তার স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর দিনযাপন করে আসছে। দুর্র্ঘটনার পর থেকেই অসহায় ফরিদকে দৈনিক আড়াই’শ টাকার ওষুধ খেতে হচ্ছে এবং প্রতিমাসে নিয়মিত একবার ঢাকায় চেকআপের জন্য যেতে হচ্ছে। পরিবারের ভরণপোষণের ব্যয় বহনই যেখানে ফরিদের জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, সেখানে অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা করতে না পারায় বর্তমানে তার দুটি পা ক্রমশঃ ফুলে যাচ্ছে এবং বা পায়ে পঁচন ধরেছে। এজন্য, বিশেষজ্ঞ চিকিৎসক তার পঁচন ধরা বা পায়ে অপারেশনের পরামর্শ দিয়েছেন। জরুরী ভিত্তিতে ফরিদের পা অপারেশন করা না গেলে পঁচন থেকে সে ক্যান্সারে আক্রান্ত হতে পারে। এমনকি পুরো পা কেটে ফেলা হতে পারে বলে বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন। অর্থাভাবে অসহায় ফরিদ অপারেশনসহ চিকিৎসা ব্যয় নির্বাহ করতে অক্ষম হওয়ায় তিনি দেশ বিদেশের বিত্তবান ও সুহৃদের নিকট সাহায্যের মানবিক আবেদন জানিয়েছে। ফরিদের ব্যক্তিগত মোবাইল ফোন ০১৯৩৯-০৪৮১৫৬ (বিকাশ পার্সোনাল) নাম্বারে সে আর্থিক সহযোগীতার দাবী জানিয়েছে। সকলের সহযোগীতায় সে ফরিদ বাঁচতে চায়!

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...