মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
04 শাহজাদপুর সংবাদ ডটকমঃ দশম জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৪র্থ বৈঠক সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি )-এর সভাপতিত্বে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাগুফতা ইয়াসমিন, পংকজ নাথ, এম.এ হান্নান, পিনু খান এবং জেবুন্নেছা আফরোজ বৈঠকে অংশগ্রহণ করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়। জাতীয় আশা-আকাক্সক্ষার সাথে সঙ্গতি রেখে শিল্প- সংস্কৃতির উন্নয়ন, সমৃদ্ধি ও প্রসারসহ দেশের সৃজনশীল শিল্পকর্ম স্থায়ীভাবে প্রদর্শন ও সংরক্ষণ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চারুকলা প্রদর্শনীর আয়োজন, আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫ বছরের কর্মপরিকল্পনা সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে কমিটি বিস্তারিত আলোচনা করে। বৈঠকে প্রতিটি বিভাগীয় শহরে সকল সুযোগ সুবিধা বিদ্যমান রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কমপ্লেক্স ভবন নির্মাণের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে যে সকল জমি বেদখলে আছে সেগুলো উদ্ধার করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠকে সুুপারিশ করা হয় । বৈঠকে সাংস্কৃতিক কর্মকা- বৃদ্ধির জন্য উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক কর্মকর্তা নিয়োগসহ প্রয়োজনীয় জনবল প্রদানের বিষয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হয়। কমিটি সাংস্কৃতিক কর্মকা- বৃদ্ধি এবং উপজেলা পর্যায়ে মুক্তমঞ্চ স্থাপনের জন্য সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করে । সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।         শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/02/09/2014  

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!