রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
উত্তরবঙ্গ ট্র্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সদস্য শাহজাদপুরের গঙ্গাপ্রাসাদ গ্রামের শ্রমিক ড্রাইভার রফিকুল ইসলাম (৪০) কে মারধর করে হাত,পা ভেঙে দেয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে বাঘাবাড়ী ট্রাঙ্কলরি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যকরি সভাপতি আজিজুর রহমান গ্যাদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মনির সরকার, সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লা প্রমুখ। এসময় তারা বলেন, শ্রমিক মারধরের বিষয়টি প্রশাসনের সর্বচ্চো পর্যায়ে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন বিচার হয়নি। ২৪ ঘন্টার মধ্যে বিচার না পেলে আগামীকাল থেকে উত্তরবঙ্গের সর্বত্র জ্বালানি তেল সরবরাহ করবেনা শ্রমিকরা। উল্লেখ্য, গত ৩ মার্চ সিরাজগঞ্জের কড্ডার মোড়ে যানযটের কারণে তেলবাহী গাড়ী সড়কে দাঁড়ানো অবস্থায় পিছন থেকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী বাস ধ্বাক্কা দেয়। এতে শাহ ফতেহ আলী বাসের জানালার কাঁচ ভেঙ্গে গেলে বাসের ড্রাইভার,হেলপার ও সুপারভাইজার জোরপূর্বক গাড়ীতে তুলে নিয়ে ট্যাংকলরির ড্রাইভারের ওপর ব্যাপক নির্যাতন ও মারপিট করে হাত- পা ভেঙে দিয়ে সিরাজগঞ্জ রোড এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ট্রাঙ্কলরি সমবায় হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...