বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রতিনিধিঃ সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার সযোগীদের ফাঁসির দাবিতে আবারও উত্তাল হয়ে উঠছে শাহজাদপুর। এ হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে সিরাজগঞ্জ জেলা শহরসহ গোটা শাহজাদপুর। স্থানীয় এমপি থেকে শুরু করে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি, সাংবাদিক ও নিহতের স্বজনরাসহ শাহজাদপুরের হাজারো জনতা এখন মিরু ও তার ভাই মিন্টু-পিন্টুর ফাঁসির দাবি তুলছে। জানা গেছে, গত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে সাংবাদিক শিমুলের মাথার ভেতর থেকে পাওয়া সিসার লেটবল, জব্দকৃত মেয়রের লাইসেন্সকৃত শটগান, কার্তুজের লেট বল ও কার্তুজের খোসার ব্যালেস্টিক রিপোর্ট ডাকযোগে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় সিআইডির ব্যালেস্টিক বিভাগ। সিআইডির পাঠানোর রিপোর্টের সঙ্গে মীরুর শটগানের গুলির মিল রয়েছে। সিআইডির রিপোর্ট পাওয়ার পর গত ২১ মার্চ সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, মেয়র মীরুর লাইসেন্সকৃত শটগানে ব্যবহৃত লেটবলের সঙ্গে ভিকটিম শিমুলের মাথায় বিদ্ধ লেটবলের সাদৃশ্য পেয়েছে সিআইডি’র ব্যালাস্টিক বিভাগ। তিনি আরও জানান, সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি বিকেলে শাহজাদপুরে আ’লীগ ও ছাত্রলীগের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। পরদিন ৩ ফেব্রুয়ারি সকালে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ থেকে ঢাকায় নেয়ার পথে সিরাজগঞ্জ হাটিকুমরুল এলাকায় তার মৃত্যু হয়।এ ব্যাপারে শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়র মীরু ও তার ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উল্লে­খ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার প্রধান আসামী মেয়রসহ এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...