মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুরের প্রথম অনলাইন পত্রিকা ‌শাহজাদপুর সংবাদ ডটকমের নির্বাহী ব্যবস্থাপনা সম্পাদক জনাব শরীফ সরকার ও জনাবা পারভীন আকতার সোহাগ দম্পতির প্রথম বিবাহ বার্ষিকী আজ। শরীফ - সোহাগ দম্পতির প্রথম বিবাহ বার্ষিকী পূর্তি উপলক্ষে আনন্দঘন এই মুহূর্তে বিভিন্ন মহল থেকে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শাহজাদপুর সংবাদ ডটকমের প্রধান সম্পাদক, শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সভাপতি, বিশিষ্ট কলামিষ্ট, কবি, সাহিত্যিক , বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল বাশার শরীফ - সোহাগ দম্পতির প্রথম বিবাহ বার্ষিকী পূর্তিতে তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । এছাড়া শরীফ - সোহাগ দম্পতির প্রথম বিবাহ বার্ষিকী পূর্তি উপলক্ষে তাদের অভিনন্দন জানিয়েছেন শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা জাসদের সভাপতি জনাব শফিকুজ্জামান শফি, জনতার মশালের ব্যবস্থাপনা সম্পাদক শামছুর রহমান শিশিরসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এছাড়া আর্তমানবতার কল্যাণে নিয়োজিত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এর শাহজাদপুরের সর্ববৃহৎ গ্রুপ সার্কেল শাহজাদপুর পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি নববর্ষের অকৃত্রিম শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে। শাহজাদপুর সংবাদ ডটকমের প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল বাশার তাদের প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে একটি স্বরোচিত কবিতা শরীফ - সোহাগ দম্পত্তিকে উৎসর্গ করেছেন :- ফুলে ফুলে সাজিয়ে নিও বিছানার চাদর। বহু স্মৃতি গেথে আছে মনে, সবকথার স্মৃতি চারণ করিও তার সনে। দেখতে দেখতে চলে গেছে বছর, মনে হয় এইতো সেদিন বিয়ের বর সেজে তারে নিয়ে এলাম সাথে ছিল বর যাত্রীর বহর। হাসি আনন্দের মাঝে কেটে গেল তিন শত পয়ষট্টি দিন, সংসার জীবনের বন্ধন সৃষ্টিতে এখনো বাজেনি বীন। দোয়া করি দুজনে সুখে দুঃখে থাকো সারাটি জীবন, ধন্য হোক শুভ হোক তোমাদের মহামিলন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস

সিরাজগঞ্জ জেলার সংবাদ

মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস

সিরাজগঞ্জের কাজিপুরে ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভেতরে চালানো হচ্ছে পাঠদান কার্যক্রম...

অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির

খুব শিগগিরই মেশিনটির মাধ্যমে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে দীর্ঘদিন প্যাকেটবন্দি থাকার পর অবশেষে ব্য...

জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?

অপরাধ

জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?

শাহজাদপুর সংবাদ ডটকম রিপোর্ট ঃ শাহজাদপুরের দুই সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে দুই দফা গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে র‌...