রবিবার, ২৯ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ শনিবার সকালে শাহজাদপুর উপজেলার ৪ নং রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাঘাবাড়ী নৌ-বন্দরস্থ রূপবাটি ইউনিয়ন অাওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ৪ নং রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১১ টায় ৪ নং রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে রূপবাটি ইউনিয়ন আ.লীগ সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল সরকারের সার্বিক তত্বাবধান ও পরিচালনায় অনুষ্ঠিত ওই বর্ধিত আলোচনা সভায় প্রধান অতিধি ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামমূলক বক্তব্য প্রদান করেন, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলা, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন প্রমূখ । ওই বর্ধিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে হাবিবুল্লাহনগর ইউনিয়ন আ.লীগের সভাপতি মাজেদ আলী, রূপবাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি দৌলত শিকদার, যুগ্ম- সাধারণ সম্পাদক সজীব আহমেদ, যুবলীগ নেতা খোকন ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন সরকার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলমগীর প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে বক্তারা বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুর সংসদীয় আসনে জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেবেন ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এছাড়া অনুষ্ঠিত সভায় নির্বাচনী সেন্টার কমিটির সদস্য ও কর্মীবৃন্দের দায়িত্ব কর্তব্য ও সাংগঠনিক নানা বিষয় তুলে ধরে বক্তারা বক্তব্য প্রদান করেন। ৪ নং রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের উক্ত বর্ধিত আলোচনা সভায় উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ ছাড়াও ৪নং রূপবাটি ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সেন্টার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে শতশত নেতাকর্মী ও সমর্থেরা মধ্যহ্ন ভোজে অংশ নেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

বিশ্বনেতারা কে কোন মোবাইল ব্যবহার করেন

আন্তর্জাতিক

বিশ্বনেতারা কে কোন মোবাইল ব্যবহার করেন

মেসি-নেইমারকে ছাড়িয়ে রোনালদো যেখানে সেরা

খেলাধুলা

মেসি-নেইমারকে ছাড়িয়ে রোনালদো যেখানে সেরা

বিশ্বব্যাপী করোনাভাইরাসে সব ধরনের খেলাধুলা বন্ধ। তবে বসে নেই খেলোয়াড়রা। সোশ্যাল মিডিয়ায় নানাভাবে ভক্তদের সঙ্গে আড্ড...

ফুটবলের সাফল্যে আঁখি পাচ্ছে ৫ শতক জমি

খেলাধুলা

ফুটবলের সাফল্যে আঁখি পাচ্ছে ৫ শতক জমি

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বুটজয়ী আঁখির পরিবারকে ৫ শতক জায়গা বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়...

শাহজাদপুরে ধানের শীষের প্রার্থী ড. এম এ মুহিত বিপুলভোটে এমপি নির্বাচিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে ধানের শীষের প্রার্থী ড. এম এ মুহিত বিপুলভোটে এমপি নির্বাচিত

মোঃ শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : ৬৭, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...