বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : যুবলীগ নেতা মাসুদুল হাসান মাসুদকে আহবায়ক, সোহেল রানা ও আব্দুল্লাহ আল-মামুনকে যুগ্ম-আহবায়ক করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে শাহজাদপুর উপজেলা যুবলীগ। গত ১২ মে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর উপজেলা শাখার আহবায়ক আশিকুল হক দিনার, যুগ্ম- আহবায়ক কামরুল হাসান হিরোক, যুগ্ম- আহবায়ক রাশিদুল হায়দারের যৌথ স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে ওই আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শামীম শেখ, রফিকুল ইসলাম, মজনু প্রামানিক, সেলিম খা, শফিকুল ইসলাম, আলাউদ্দিন প্রামানিক, ফরহাদ শেখ, রূহুল আমিন, আব্দুস সালাম, আজিম প্রামানিক, রাজিবুল ইসলাম, জীবন আহমেদ, মিজানুর রহমান নান্নু, আব্দুস সেলিম নূহু, বেল্লাল হোসেন, রাজীব শেখ, বিপুল হোসেন বোকা, মেহেদি হাসান অপু, নাজমুল হোসেন, মিজান খন্দকার, শাহরিয়ার ইসলাম, আব্দুল জলিল, দিলদার হোসেন, আতাউর রহমান, মাসুদ হোসেন, জনি আহমেদ, আরমান হোসেন রনি ও হৃদয় হোসেন। শাহজাদপুর উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, যুগ্ম-আহবায়ক কামরুল হাসান হিরোক, যুগ্ম-আহবায়ক রাশেদুল হায়দার রাশেদ আশাবাদ ব্যাক্ত করে জানান, 'পৌর যুবলীগের নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর পৌর শাখার প্রগতিশীল চিন্তা চেতনার অধিকারী যুবকদের বঙ্গবন্ধু'র আদর্শে উদ্বুদ্ধ করে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা'র বিশ্ব শান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ সুদৃঢ় করার লক্ষ্যে যুবলীগের পতাকা তলে সমবেত করবে। সেইসাথে সংগঠনের গঠনতন্ত্র কঠোরভাবে অনুসরন করে পৌর এলাকার আওতাধীন ৯টি ওয়ার্ড যুবলীগের কাউন্সিল সু-সম্পন্ন করে ৩ মাসের মধ্যে পৌর শাখার কাউন্সিলের আয়োজন করে শক্তিশালী একটি পৌর যুবলীগের কমিটি উপহার দেবে।' শাহজাদপুর পৌর যুবলীগের আহবায়ক মাসুদুল হাসান মাসুদ, যুগ্ম-আহবায়ক সোহেল রানা, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল-মামুনসহ নবগঠিত পৌর যুবলীগের আহবায়ক কমিটির সকল সদস্যবৃন্দ এ কমিটি অনুমোদন দেয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, স্থানীয় এমপি, সাবেক শিল্প-উপমন্ত্রী, শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, শাহজাদপুর উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, যুগ্ম-আহবায়ক কামরুল হাসান হিরোক, যুগ্ম-আহবায়ক রাশেদুল হায়দার রাশেদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেইসাথে পৌর যুবলীগের সাংগঠনিক ভিত্তি শক্তিশালীকরণ, গতিশীলতা সৃষ্টি, পৌর এলাকায় বিরাজিত নানা সামাজিক ব্যাধি সন্ত্রাস, মাদক, যৌতুক, বাল্যবিয়েসহ সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড রোধে সামাজিকভাবে গণসচেতনতা সৃষ্টি করে শান্তির শাহজাদপুর প্রতিষ্ঠায় কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেছেন । এজন্য দলীয় নেতাকর্মীসহ সকলের দোয়া ভালোবাসা ও সহযোগীতা নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...